for Add

ইতালিয়ান কাপ ফাইনালে জুভেন্টাস

Jইতালিয়ান কাপের সেমিফাইনালের দ্বিতীয় লেগে তুরিনে ১০জনের এসি মিলানের সাথে গোলশূন্য ড্র করে দুই লেগ মিলিয়ে অ্যাওয়ে গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে জুভেন্টাস। করোনার কারণে তিন মাস বন্ধ থাকার পর এই ম্যাচের মাধ্যমে ইতালিতে শুক্রবার থেকে আবারো ফুটবল মাঠে গড়িয়েছে।

সিরি-এ চ্যাম্পিয়ন জুভেন্টাস ফেব্রুয়ারিতে সান সিরোতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করেছিল। যে কারণ অ্যাওয়ে গোলের সুবিধা কাজে লাগিয়ে ফাইনালে পৌঁছে গেছে জুভরা। বুধবার রোমে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।

মাঠের মূল প্রতিযোগিতা থেকে দীর্ঘ বিরতির পরে খেলতে নেমে উভয় দলই কিছুটা ভারসাম্যহীনতায় ভুগেছে। জুভেন্টাস দলে ছিলেন না দুই তারকা গিওর্গিও চিয়েলিনি ও গঞ্জালো হিগুয়েইন। জুভেন্টাসের বেশ কয়েকটি আক্রমণ রুখতে গিয়ে মিলানের ট্যাকেলগুলো ছিল প্রশ্নবিদ্ধ। ম্যাচের ১৫ মিনিটে জুভেন্টাসের একটি আক্রমণ থেকে ডি বক্সের মধ্যে মিলানের ইতালিয়ান ডিফেন্ডার আন্দ্রে কন্টির কনুইয়ে লাগলে ভিএআর প্রযুক্তির সহায়তায় পরীক্ষা করে পেনাল্টির নির্দেশ দেয়া হয়। স্পট কিক থেকে অবশ্য গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তার শটটি পোস্টে লেগে ফেরত আসে।

এর কয়েক সেকেন্ডের মধ্যেই আন্তে রেবিচ বল মারতে গিয়ে তার পা ডানিলোর মাথায় আঘাত করে। এর ফলে তাকে লাল কার্ড দেখে মাঠে বাইরে চলে যেতে হয়। যে কারণে ম্যাচের বাকি থাকা পুরো ৭৪ মিনিটই এসি মিলানকে ১০জন নিয়ে খেলতে হয়েছে।

ইনজুরির কারণে মাঠে ছিলেন না মিলানের সুইডিশ তারকা জ্বালাটান ইব্রাহিমোভিচ। এছাড়া ইতালিয়ান উইঙ্গার সামু কাস্তিলেও নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকায় স্টিফানো পিওলির দলকে বেশ কয়েকজন তারকা ফরোয়ার্ড ছাড়াই মাঠে নামতে হয়েছিল। কিন্ত তারপরেও ম্যাচের বেশিরভাগ সময়ই জুভেন্টাসের রক্ষণভাগকে মিলানের আক্রমণের জন্য ব্যস্ত থাকতে হয়েছে।

ম্যাচ শুরুর দুই মিনিটের মধ্যে হাকান কালহানগ্লু মিলানের হয়ে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। একেবারে ফাঁকা থাকলেও তার হেড অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে চলে যায়। ১০ মিনিট পরে আরেকটি হেডের সুযোগ নষ্ট করেন সিমোন কায়ের।

জুভেন্টাসও সুযোগ কম পায়নি। ৩০ মিনিটে ব্লেইস মাতৌদির শট দারুণভাবে রুখে দেন মিলানের গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা। দ্বিতীয়ার্ধের শেষের দিকে পাওলো দিবালা ও এ্যালেক্স সান্দ্রোর দুটি শটও গোলের ঠিকানা খুঁজে পায়নি।

করোনা মহামারীতে ইতালিতে ৩৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ম্যাচ শুরুর আগে করোনায় মৃত্যুবরণ করা সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই দল এক মিনিট নিরবতা পালন করে। এছাড়া করোনায় একেবারে ফ্রন্টলাইনে থেকে প্রতিদিন লড়াই করে যাওয়া স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।বাসস।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add