for Add

নারী দলের জন্য কোচের খোঁজে বিসিবি

BCB-Women’s-wing-696x392ভারতীয় অঞ্জু জৈনের পরিবর্তে বাংলাদেশ নারী ক্রিকেট দলের জন্য ফের বিদেশী কোচ নিয়োগ দেয়ার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অস্ট্রেলিয়ায় সর্বশেষ অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে দলীয় পারফরম্যান্স খুব একটা আশানুরূপ না হওয়ায় বিসিবি তার সঙ্গে দীর্ঘ মেয়াদী চুক্তি করতে আগ্রহবোধ করেনি।

ভারতের হয়ে দীর্ঘ ১২ বছর উইকেট রক্ষকের দায়িত্ব পালন করা জৈন ২০০০ সালের নারী বিশ্বকাপেও দেশটির জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। বোর্ডের মহিলা উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন,‘ মার্চেই তার (জৈন) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। তার সঙ্গে চুক্তি নবায়নের কোনো ইচ্ছা আমাদের নেই। আসলে বিশ্বকাপের পর থেকেই আমরা নতুন কোচ খুঁজতে শুরু করেছি। তবে কোভিড-১৯ এর সংক্রমণের কারণে সেটি থমকে যায়।’

বিদেশী কোচের বিষয়কেই প্রাধান্য দেয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘নারী ক্রিকেট দলের জন্য আমরা সব সময় বিশ্বমানের কোচের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকি। এতে তারা আরো একধাপ উচ্চতায় পৌঁছাতে পারবে।’

আগামী এক মাসের মধ্যে নতুন কোচ খুঁজে পাবার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘করোনাভাইরাসের কারণে এই মুহুর্তে কোচ খুঁজে পাওয়াটা কঠিন। তবে বিষয়টি নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি। আশা করি এক মাসের মধ্যেই আমরা নতুন কোচ খুঁজে বের করতে পারব।’

উল্লেখ্য ২০১৮ সালে ইংলিশ কোচ ডেভিড চ্যাপেলের পরিবর্তিত হিসেবে বাংলাদেশ নারী ক্রিকেট দলের কোচ নিযুক্ত হন জৈন। প্রাথমিকভাবে তাকে ছয় মাসের জন্য চুক্তিবদ্ধ করা হয়। পরে এই ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয় চুক্তির মেয়াদ।বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add