for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ মে ২০২০, শনিবার, ২:২৩:০৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল দ্বিতীয়বারের মতো সন্তানের বাবা হলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২৯ মে নিজের অ্যাকাউন্টে নিজেই এ খবর নিশ্চিত করেছেন ৩৫ বছর বয়সী আশরাফুল।
নতুন অতিথি ও স্ত্রীর সাথে নিজের একটি ছবি পোস্ট করে আশরাফুল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের এবার পুত্র সন্তান উপহার দিয়েছেন। এমন উপহারের জন্য আল্লাহ’কে ধন্যবাদ। সবাই দোয়া করবেন।’
তবে ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো বাবা হয়েছিলেন আশরাফুল। ঐবার কন্যা সন্তানের বাবা হন অ্যাশ। মেয়ের নাম রাখেন আরিবা তাসনিম।
উল্লেখ্য করোনাভাইরাসের মধ্যে আরো অনেক ক্রিকেটারই বাবা হয়েছেন। সেই তালিকায় আছেন সাকিব আল হাসান, মাহমুদুউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন ও এনামুল হক বিজয়।
For add
For add
For add
For add
for Add