for Add

সত্যি কথা বলাই দোষ : ইউনিস

Unis-Khanইচ্ছা করে পাকিস্তানের খেলোয়াড়রা খারাপ খেলে এমন সত্যি কথা বলার জন্যই অধিনায়কত্ব হারিয়েছেন বলে জানালেন দেশটির টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ইউনিস খান। তিনি বলেন, ‘আমি দলের ভালোর জন্য, দলের উন্নতির জন্য যা বলতাম, তা সবার ভালো লাগতো না। তাই বিশ্বকাপ জয়ের পর আমাকে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয়।’

১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল। এরপর ২০০৯ সালে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পাকিস্তান। লর্ডসের ফাইনালে শ্রীলংকাকে ৮ উইকেটে হারায় ইউনিস খানের নেতৃত্বাধীর পাকিস্তান ।

কিন্ত ঠিক ছ’মাস পর অধিনায়কের পদ থেকে ইউনিসকে সরিয়ে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বিশ্বকাপ জেতার পর এত দ্রুত ইউনিসকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার কারণ কি ছিল, এমন প্রশ্ন ছুঁড়ে দেয়া হয়েছিল ইউনিসকে।

স্থানীয় একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে ইউনিস বলেন, ‘জীবনে এমন পরিস্থিতির সম্মুখীন আপনাকে হতে হবে, যখন সত্যি কথা বললে মানুষ মনে করবে, আপনি উন্মাদ, তাই ভুল বলছেন। আমি বলেছিলাম, কয়েকজন ক্রিকেটার দেশের হয়ে খেলার সময় নিজের সেরাটা দিচ্ছে না। খেলার প্রতি কিছু খেলোয়াড়দের আরো বেশি দায়িত্বশীল হওয়া দরকরা। এমন কথা বলাতেই আমার দোষ হয়ে যায়। কোন কারণ ছাড়াই আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়।’

যাদের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইউনিস, তাদের সাথেই পরবর্তীতে আরো অনেক ম্যাচ খেলেছেন ইউনিস। আর সত্য কথা বলাটা তার বাবার কাছ থেকে শিখেছেন বলে জানান ইউনিস। তিনি বলেন, ‘যাদের দায়িত্ব নিয়ে কথা বলেছিলাম, সেই সব ক্রিকেটাররাই পরে নিজেদের ভুলটা বুঝতে পারে। তার পরেও আমরা একসঙ্গে খেলে গিয়েছি। আমি জানতাম, আমি ভুল কিছু বলিনি। সব সময়ে সত্যি কথা বলতে হবে, এটা আমি আমার বাবার কাছ থেকে শিখেছিলাম।’

সত্য কথা বলায় পাকিস্তান দলে টিকে থাকার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছে বলেও জানান ইউনিস। তিনি বলেন, ‘আমি যদি অনেক বড় ইনিংস না খেলতাম, তবে আমার ক্যারিয়ার এত বড় হতো না। কারণ আমি সত্য বলায়, অনেকেই আমার বিপক্ষে ছিল। আমাকে দল থেকে বাদ দিতে উঠে পড়ে লেগেছিল। কিন্ত বেশ কিছু বড় বড় ইনিংস খেলায়, নিজের জায়গা ধরে রাখতে পারি।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add