for Add

ফিজিও’র ভুলে ২০১১ বিশ্বকাপ খেলতে পারেননি মাশরাফি

Mashrafe-2সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সাবেক ও বর্তমান তারকাদের নিয়ে লাইভ আড্ডায় ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল তার শেষ পর্বে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে হাজির করেছিলেন।

লাইভ আড্ডায় মাশরাফিকে ২০১১ সালে দেশের মাটিতে হওয়া বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দেন তামিম। তিনি বলেন, ‘আসলে মাশরাফি ভাই’র জন্য বিষয়টা বেশ আবেগের। ২০১১ বিশ্বকাপ আমাদের দেশে হয়েছিল। কিন্ত ২০১১ বিশ্বকাপে আপনি খেলতে পারেননি। আমরা টিভিতে দেখেছি আপনি অনেক আবেগ প্রবণ হয়ে গিয়েছিলেন। ঐ বিশ্বকাপে খেলতে না পারার বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলতেন।’

এরপর মাশরাফিও আবেগপ্রবণ হয়ে পড়েন। তামিম পুরনো কষ্টকর স্মৃতি মনে করিয়ে দেয়ায় ম্যাশ বলেন, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে খেলা। আর আমি যখন দেখলাম বাংলাদেশে বিশ্বকাপ হচ্ছে, তাই আমারও স্বপ্ন ছিল বাংলাদেশের হয়ে দেশের মাটিতে বিশ্বকাপ খেলা। কিন্ত বিশ্বকাপের আগে সমস্যা তৈরি হয়। ঢাকা লিগে বিকেএসপিতে খেলতে গিয়ে আমার লিগামেন্টে আবারও ইনজুরি হয়। কিন্ত লিগামেন্ট ছিঁড়ে যায়নি।
ইনজুরির পরে চিকিৎসার জন্য শ্রীলংকায় গেলাম। চিকিৎসক পায়ের অবস্থা দেখে আমাকে বলল, তুমি খেলতে পারবে কিন্ত খেলতে গিয়ে লিগামেন্ট ছিঁড়ে যাবার সম্ভাবনা আছে। এভাবে যদি খেলতে পারো তাহলে কোন সমস্যা নেই। তখন আমিও ডাক্তারের সাথে একমত হই। কিন্ত তারপরও বিশ্বকাপ দলে সুযোগ পাইনি।’

তবে মাশরাফি জানান ইনজুরির কারণে নয়, দলের ফিজিওর ভুলে দেশের মাটিতে বিশ্বকাপ দলে সুযোগ পাননি। সেই ঘটনাও তুলে ধরেন ম্যাশ, ‘শ্রীলংকার চিকিৎসক ডেভিডিয়ান আমার রিপোর্টটা তখন আমাদের ফিজিও মাইকেল হেনলিরক কাছে পাঠিয়েছিলেন। মেইলে রিপোর্ট পান হেনলিরক। মেইলে অনেক সময় নিচের দিকে রিডমোর লেখা আসে। সেখানে ক্লিক করলে পুরো মেইল পড়া যায়। হেনলিরক রিডমোর ক্লিক না করে মেইলের উপরের অংশটুকু পড়েন। প্রথমটুকু পড়েই নির্বাচকদের কাছে রিপোর্ট পাঠিয়ে দেন হেনলিরক। নিচের অংশ বা পুরোটা পড়েননি হেনলিরক।
এরপর হেনলিরককে জিজ্ঞাসা করি এবং পরে পুরো মেইলটা তাকে দেখানোর পর সে আমার কাছে দুঃখ প্রকাশ করে। তখন আর তাকে কিছু বলে তো লাভ নেই।

তবে বিশ্বকাপের সময় আমার স্ত্রী অন্ত:সত্বা ছিলেন, তার শরীরটাও খুব খারাপ ছিল। পরে আমি আমার স্ত্রীর সাথে সময় দিতে পারি। আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন।’

তবে বিশ্বকাপে অংশ নিতে না পারায় কাউকে দোষারোপ করছেন না মাশরাফির। তিনি বলেন, ‘আসলে আমি কাউকে দোষ দিচ্ছি না, কখনো দেইনি আর দেবও না। তবে খারাপ লাগাটা আছে। আফসোসও আছে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add