for Add

৯৯’ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো খেলেছিলো : ওয়াসিম আকরাম

Wasim১৯৯৯ সালে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপ খেলতে নেমেই বড় ধরনের চমক দেখিয়েছিলো বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানকে ৬২ রানে হারের লজ্জা দিয়েছিলো বিশ্বকাপের নতুন দল বাংলাদেশ। সেই হারের স্মৃতি এখনো ভোলেননি ঐ ম্যাচে পাকিস্তানকে নেতৃত্ব দেয়া ওয়াসিম আকরাম।

বাংলাদেশের বর্তমান ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ধারাবাহিক লাইভ শো’তে ১ ঘন্টা ১৭ মিনিটের সেই আড্ডায় ওয়াসিম বলেন,
৯৯’ বিশ্বকাপে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো খেলেছিলো।

সেই লাইভ আড্ডায় উপস্থিতি ছিলেন ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের নেতৃত্ব দেয়া আকরাম খান, ব্যাটিং অলরাউন্ডার মিনহাজুল আবেদিন নান্নু ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। চারজনকে নিয়ে অনেক স্মৃতি রোমন্থন করেন তামিম।

১৯৯৯ সালের বিশ্বকাপের প্রসঙ্গ উঠতেই ওয়াসিম বলেন, ‘ক্রিকেটীয় দৃষ্টিকোণ থেকে বলতে গেলে, আমি বলবো সেদিন বাংলাদেশ আমাদের চাইতে অনেক ভালো ক্রিকেট খেলেছিলো। আমাদের চেয়ে সেদিন বাংলাদেশই ভালো ক্রিকেট খেলেছিলো। টুর্নামেন্টে বেশির ভাগ ম্যাচে আমরা প্রথমে ব্যাট করেছি। ওই ম্যাচে আমরা রান তাড়ার অনুশীলন করতে চেয়েছিলাম। আমরা ব্যাটিং ভালো করতে পারিনি। কারণ বাংলাদেশ ভালো বল করেছিলো। মিডিয়াম পেস বলে সুইং ভালো হচ্ছিল, ডিউ ফ্যাক্টরও ছিলো। এটা আমাদের পাকিস্তানিদের জন্য হতাশার হলেও, বাংলাদেশের জন্য দারুণ অর্জন ছিলো। এজন্য আমি তাদের প্রশংসাও করেছিলাম। ম্যাচ শেষে তাদের সবাইকে অভিনন্দন জানিয়েছিলাম আমি।’

বিশ্বকাপের অতীত নিয়ে কথা বলা শেষে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলার স্মৃতি রোমন্থন করেন ওয়াসিম। ১৯৯৫ সালে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন ওয়াসিম। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ওয়াসিমকে দলে ভেড়ায় আবাহনী। এতে ক্রীড়াঙ্গনে হৈচৈ পড়ে যায়। আবাহনীতে খেলার ব্যাপারে ওয়াসিম বলেন, ‘কামাল (আ হ ম মুস্তাফা কামাল, আবাহনীর সাবেক পরিচালক) ভাই আমার পারিবারিক বন্ধু। তিনিই আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন আবাহনীর হয়ে খেলার জন্য। তিনি আমাকে বলেছিলেন, তোমাকে মোহামেডানের বিপক্ষে খেলতে হবে। বাংলাদেশের ক্রিকেটে কী পরিমাণ উন্মাদনা ঐ ম্যাচে দেখতে পেরেছি। তখনই বুঝতে পারি, বাংলাদেশের ক্রিকেট কতটা জনপ্রিয়। পাকিস্তানেও আমরা ক্লাব পর্যায়ের ক্রিকেট, ফুটবল বা হকিতে এত আবেগ দেখিনি।’বাসস।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add