for Add
নিজস্ব প্রতিবেদক : ১৫ মে ২০২০, শুক্রবার, ০:২০:৫৬
করোনাভাইরাসের প্রার্দুভাবের পর থেকে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ আফ্রিদি। নিজের প্রতিষ্ঠিত সংগঠন ‘আফ্রিদি ফাউন্ডেশনে’র মাধ্যমে তিনি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।
এ তারকা ক্রিকেটার দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে অসহায়দের বাড়িতেবাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন।
এবার ধর্মীয় ভেদাভেদ ভুলে অসহায়দের পাশে দাঁড়ালেন আফ্রিদি। পাকিস্তানের একটি হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী দিয়েছেন।
হিন্দু মন্দিরে খাদ্যসামগ্রী দেয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট করেছেন আফ্রিদি। সেখানে তিনি লিখেন, ‘এখন পুরো বিশ্বেরই সমস্যা একই। এই বিপদে আমাদের সবাইকে একসাথে লড়তে হবে।একতাই এখন আমাদের প্রধান শক্তি। খাদ্যসামগ্রী বিতরণ করতে শ্রী লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়েছিলাম। সেখানে সবার মাঝে খাদ্যসামগ্রী বিতরণও করলাম।’
মন্দিরে খাদ্য বিতরণের কাজে আফ্রিদির সাথে ছিলেন পাকিস্তানের বিখ্যাত স্কোয়াশ তারকা জাহাঙ্গীর খান ও ‘এসএএফ ফাউন্ডেশন’র প্রেসিডেন্ট।বাসস।
For add
For add
For add
For add
for Add