for Add
নিজস্ব প্র্র্রতিবেদক : ১৩ মে ২০২০, বুধবার, ০:৪১:৩৭
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ডানহাতি পেসার রুবেল হোসেন এবার অন্যরকম হ্যাটট্রিক করলেন।প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া মানুষদের এ নিয়ে তৃতীয়বারের মতো খাবারের ব্যবস্থা করলেন।
প্রথমবার ২৬ মার্চ মিরপুরে তিনি অসহায় ও দুস্থ মানুষদের মাঝে খাবার বিতরণ করেন।তিনি প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, আলু, পেয়াজ, লবন, তেল ও সাবান দিয়ে অসহায়দের হাতে তুলে দিয়েছিলেন।
এরপর এপ্রিল মাসে নিজ জেলা বাগেরহাটে প্রায় ৪শ পরিবারকে খাবার দেওয়ার পাশাপাশি ২০টি ইনফ্রারেড থার্মোমিটার পাঠিয়ে ছিলেন। বাগেরহাট প্রশাসন রুবেলের পাঠানো থার্মোমিটার বিতরণ করেন।
সবমিলিয়ে তৃতীয় ও বাগেরহাটে দ্বিতীয়বারের মতো বাগেরহাটে নিজ এলাকায় এবার ৩৫০টি পরিবারকে খাবার দিলেন রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের স্ট্যাটাসে রুবেল এ তথ্য জানান।
For add
For add
For add
For add
for Add