for Add

যেখানে শেষ করেছি সেখান থেকেই শুরু করতে চান সাকিব

Shakib-Al-Hasan-003ক্রিকেট ছাড়া যেনো জীবনযাপনই কঠিন হয়ে গেছে উল্লেখ করে যত দ্রুত সম্ভব খেলায় ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসান।

জুয়াড়ির তথ্য গোপন করায় আইসিসি কর্তৃক এক বছরের স্থগিতসহ দু’বছরের নিষেধাজ্ঞা পাওয়া দেশসেরা তারকা সাকিব বলেন যেখানে শুরু করেছিলাম নিষেধাজ্ঞা শেষে যেখান থেকে শুরু করাটা বড় চ্যালেঞ্জ।

যদি সবকিছু ঠিক থাকে তবে চলতি বছরের ২৯ অক্টোবর সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে। তবে টি-২০ বিশ্বকাপ পেছানো না হলে তার টুর্নামেন্ট মিস করার সম্ভাবনা রয়েছে।

কিন্ত টুর্নামেন্ট যদি নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয় তাহলে দলের সেরা খেলোয়াড়কে নিতে আইসিসিকে বোঝাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
নিষিদ্ধ হবার আগে সাকিব তার ক্যারিয়ারের সেরা ফর্মে ছিলেন এবং ২০১৯ বিশ্বকাপে অবিশ্বাস্য পারফরমেন্স করে নতুন নজির স্থাপন করেন।

বিশ্বকাপে ব্যাট হাতে ৬০৬ রান ও ১১ উইকেট শিকার করেছিলেন সাকিব। যার মধ্য দিয়ে ক্রিকেটের সবচেয়ে বড় আসরে ৫শর বেশি রান ও ১০ উইকেট শিকারের ইতিহাস সৃষ্টি করেন তিনি।

ডয়েচে ভেলের সাথে এক অনুষ্ঠানে সাকিব বলেন, ‘যত দ্রুত সম্ভব আমি ক্রিকেটে ফিরতে চাই। এই সময়টি কখন শেষ হবে আমি তা ভাবছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকে শুরু করতে পারি কি-না। আমার নিজের প্রত্যাশা পূরণ করাও আরো একটি বড় চ্যালেঞ্জ।’

আগে টি-২০ ও টেস্ট দলের অধিনায়ক হিসেবে থাকলেও বাংলাদেশের ক্রিকেটে সব ফরম্যাটের অধিনায়কত্ব নিতে প্রস্তুত সাকিব। যদিও দলের দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করেছিলেন সাকিব। কিন্ত বিসিবি তার উপর আস্থা রেখেছিলো। তবে দলে ফিরে আবারো নেতৃত্ব দিবেন কি-না সাকিব সেটিই দেখার বিষয়।

অবশ্য সাকিব এ ব্যাপারে সোজাসুজি কোন উত্তর দেননি। কোন সিদ্বান্ত নেয়ার আগে প্রথমে ক্রিকেট মাঠে ফেরার ইচ্ছাই প্রকাশ করেছেন সাকিব।
তিনি বলেন, ‘আমি আগেও বলেছি প্রথম বিষয়টি হলো আমার নিজের প্রত্যাশা পূরণ করা। আমি যেখানে শেষ করেছি সেখান থেকে শুরু করতে চাই। এরপরে আমি অন্যান্য বিষয়ে সিদ্বান্ত নিবো।’ওয়ানডে ও টি-২০ ক্রিকেটে ব্যাটিং অর্ডারে তিন নম্বর পজিশনে ব্যাট করার ইচ্ছা প্রকাশ করেছিলেন সাকিব।বাসস।

টিম ম্যানেজমেন্টের অনীহা সত্বেও গত বিশ্বকাপে তিন নম্বরে ব্যাটও করেছিলেন সাকিব। দুর্দান্ত পারফরমেন্স করে সমালোচকদের মুখ বন্ধ করার পাশাপাশি নিজের কারিশমাও দেখিয়েছেন তিনি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add