for Add

বিপিএলে আইপিএলের মতো আইকন সংস্কৃতি চান দেশীয় ক্রিকেটাররা

tamim-iqbal-daily-sunআরো বেশি একাগ্রচিত্তে খেলা ও দৃঢ় বন্ধনের মাধ্যমে দলীয় সংস্কৃতি গড়ে তুলতে একটি দল যাতে অন্তত দুই থেকে তিন বছরের জন্য একজন আইকন খেলোয়াড়কে চুক্তিবদ্ধ করে তা নিশ্চিত করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশনা দিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গর্ভনিং কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়েছেন দেশের তারকা ক্রিকেটাররা। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজার মতো তারকা খেলোয়াড়রা যারা টানা দু’বছর বিপিএলে একটি দলের হয়ে খেলতে পারেন।

তামিমের মতে ভারতের মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলিরা একই দলের হয়ে বেশ কয়েক বছর খেলে থাকেন। কিন্ত বিপিএলে এমন সুযোগ নেই। মুশফিকুর রহিমের সাথে ইনস্টগ্রামে আলাপকালে তামিম ইকবাল বলেন, ‘আমি টানা দু’বছর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছি। প্রথম বছর দলের জন্য তেমন কোন টানই অনুভব করিনি। কিন্ত দ্বিতীয় বছর আমার মনে হয়েছে দলটি আমার।’

তিনি আরও বলেন, ‘বিপিএল আমাদের খেলোয়াড়দের জন্য একটি বিশাল মঞ্চ, সুতরাং এটিকে আমাদের কাজে লাগাতে হবে। আমি সত্যিই অনুভব করি যে, আমরা খেলোয়াড়রা যদি নির্দিষ্ট দলের হয়ে দু’তিন বছর বা দীর্ঘমেয়াদে খেলতে পারি তবে দল ও ভক্তদের সাথে আমাদের আরো শক্তিশালী বন্ধন তৈরি হবে।’

তামিম বলেন, ‘আইপিএলের দিকে তাকান, আপনি এই ধরনের ধারাবাহিকতা দেখতে পাবেন। ধোনি চেন্নাইয়ের হয়ে এবং রোহিত শর্মা মুম্বাই নিজ নিজ শহরের হয়ে খেলছেন। এতে মূলত ভক্ত ও সমর্থকদের জন্য সহায়ক হয় এবং পাশাপাশি তাদের প্রিয় খেলোয়াড়দের প্রতি শ্রদ্ধাশীল রাখতে সহায়ক হয়।’

বিপিএলের বেশিরভাগ আসরেই খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের মধ্যে দ্বন্দ্ব সৃস্টি হয়। যা থেকে প্রমাণিত হয় খেলোয়াড় ও ম্যানেজমেন্ট সর্ম্পক ততটা শক্তিশালী নয়। খেলোয়াড়দের কাছ থেকে সেরা পারফরমেন্সটা বের করে নিতে দীর্ঘ সময়ের জন্য তাদের সঙ্গে চুক্তি করতে ফ্র্যাঞ্চাইজিগুলোকে নির্দেশ দেয়ার আহ্বান জানিয়েছেন তামিম।

তিনি বলেন, ‘ বিপিএলে যেহেতু আমরা ঘনঘন দল পরিবর্তন করি, ফলে টিম ম্যানেজমেন্ট ও খেলোয়াড় সম্পর্কে ভাল জানাশোনা হয়না, ভক্ত-সমর্থকরাও পারেন না, এই মৌসুমে কোন খেলোয়াড় কোন দলে খেলবে। আমি মনে করি কর্তৃপক্ষ যদি এমন কোন নির্দেশ দেয় যে, খেলোয়াড়রা অন্তত তিন বছরের জন্য নির্দিস্ট একটা দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকবে। তবে এটি ভালো হবে। এছাড়া দল ও খেলোয়াড়রা তাদের পারস্পরিক চুক্তি ফ্র্যাঞ্চাইজির সাথে পরিবর্তন করতে সেই ধারাও থাকা উচিত, যদি তারা চায়। এটি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজির প্রতি আরো দায়বদ্ধতা আনতে সহায়তা করবে এবং ভক্তদেরও নিজস্ব ভিত্তি থাকবে।’

টানা দু’বছর একটি দলের হয়ে খেলার সুযোগ পাওয়া পঞ্চপান্ডবদের মধ্যে একমাত্র খেলোযাড় মুশফিকুর রহিম। তামিম, সাকিব, মাহমুদুল্লাহ, মাশরাফি এরা সকলেই প্রতি মৌসুমে ভিন্ন ভিন্ন দলের হয়ে খেলেছেন।বাসস

মুশফিকুর বলেন, ‘সত্যি বলতে, প্রতি বছর নতুন দলে যাওয়া, নতুন ম্যানেজমেন্ট, খেলোযাড়দের সাথে মানিয়ে নিয়ে থিতু হওয়াটা খুবই কঠিন। আমি সবসময়ই চিন্তা করি, যদি একটি দলের হয়ে দীর্ঘ সময় খেলতে পারি, আমি মানসিকভাবে উপকৃত হতাম, এটি ভক্তদের ভিত্তি ও সংস্কৃতিকে তৈরি করবে।’

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add