for Add
নিজস্ব প্রতিবেদক : ৭ মে ২০২০, বৃহস্পতিবার, ১১:৫৭:২৪
সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম আইসিসি টেস্ট ব্যাটসম্যান র্যাংকিং তালিকায় বাংলাদেশীদের মধ্যে শীর্ষে রয়েছেন। আইসিসির সর্বশেষ ঘোষিত টেস্ট র্যাংকিংয়ে ৬৫৫ রেটিং নিয়ে ১৯তম স্থানে রয়েছে মুশফিক। গেল ফেব্রুয়ারিতে মুশফিকের ডাবল সেঞ্চুরিতে জিম্বাবুয়েকে হারিয়ে টেস্টে টানা পাঁচ ম্যাচ হারের বন্ধ্যাত্ব ঘোচায় বাংলাদেশ।
মূলত এ ইনিংসই দেশের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে মূখ্য ভূমিকা রাখে মুশফিককে। মুশফিকের পরই আছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫৯৮ রেটিং নিয়ে তিনি ২৭তম স্থানে রয়েছেন্।
র্যাংকিংয়ে বাংলাদেশের পক্ষে তৃতীয় স্থানে রয়েছেন টেস্ট অধিনায়ক মোমিনুল হক। ৫৫৬ রেটিং নিয়ে ৩৯তম স্থানে রযেছেন।
তবে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ দু’টি স্থান দখলে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ ও ভারতের দলপতি বিরাট কোহলি। ৯১১ রেটিং নিয়ে শীর্ষে স্মিথ। ৮৮৬ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি।
For add
For add
For add
For add
for Add