for Add
নিজস্ব প্রতিবেদক : ১ মে ২০২০, শুক্রবার, ৮:৪৩:২০
সাকিব আল হাসানকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেয়া ভারতের সেই বিখ্যাত জুয়াড়ি দীপক আগারওয়ালকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। তিনি হোয়াটসঅ্যাপে সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দিয়েছিলেন।
আগারওয়ালের সেই প্রস্তাব গোপন রাখার দায়ে সাকিবকে দুই বছরের জন্য (এক বছর কমানো হয়েছে) সবধরনের ক্রিকেটে নিষিদ্ধ করেছিল আইসিসি।
আইসিসি এবার আগারওয়ালকেই দুই বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। একই সাথে তাকে ছয় মাসের জন্য বরখাস্ত করা হয়েছে। আইসিসির অনুচ্ছেদ ২.৪.৭ ধারা মোতাবেক আগারওয়ালকে শাস্তি দেয়া হয়েছে। তিনি ২০২১ সালের ২৬ অক্টোবর পর্যন্ত ক্রিকেটে নিষিদ্ধ থাকবেন।
তবে আগারওয়ালের নিষেধাজ্ঞার কারণ ভিন্ন। ২০১৮ সালে টি-টেন লিগে তার দল সিন্ধ এর বিরুদ্ধে নিয়ম ভাঙার অভিযোগ উঠেছিল। কিন্ত মালিক হবার পরও সেই অভিযোগ তদন্তে সহযোগিতা করেননি তিনি। এমনকি তদন্তের আলামতও নষ্ট করেছিলেন।
এর ফলে আইসিসি’র দুর্নীতি দমন জানায়, তদন্তের আলামত নষ্ট ও সহযোগিতা না করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে। আইসিসি জানিয়েছে আগারওয়াল তার সব অপরাধ স্বীকার করেছেন। তারপরও তাকে শাস্তি ভোগ করতে হবে।
For add
For add
For add
For add
for Add