for Add
নিজস্ব প্রতিবেদক : ৩০ এপ্রিল ২০২০, বৃহস্পতিবার, ১১:৪৯:৪৪
জুভেন্টাসের ক্রিস্টিয়ানো রোনাল্ডো প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে মার্চের মাঝামাঝি সময়ে ইতালিয়ান লিগ বন্ধ হয়ে যাওয়ায় নিজ দেশ পর্তুগালে ফিরে গিয়েছিলেন।
তবে সিরি’আ কর্তৃপক্ষ আগামী মাসের শেষে লিগ শুরুর চিন্তাভাবনা করায় আবারো ইতালিতে ফিরেছেন রোনাল্ডো।
ইতোমধ্যে ইতালির প্রধানমন্ত্রী গুইসেপে কন্তে ইতালিয়ান সিরিআ শীর্ষ ফুটবল লিগের খেলোয়াড়দের অনুশীলনের অনুমতি দিয়েছেন।
সিরি‘আ’র খেলোয়াড়রা ৪ মে থেকে এককভাবে এবং ১৮ মে থেকে দলীয়ভাবে অনুশীলন করতে পারবে। তাই দলের সাথে যোগ দিতে মাদেইরার নিজ বাড়িতে ফিরেছেন রোনাল্ডো।
তবে করোনাভাইরাস প্রতিরোধে সরকার নির্দেশিত আদর্শ নিয়ম অনুযায়ী কোন দেশ থেকে ইতালিতে আসলে ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। এজন্য ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকতে হবে রোনাল্ডোকেও। ১৪ দিন হোম কোয়ারেন্টিন শেষে দলের সাথে যোগ দিতে পারবেন তিনি।
For add
For add
For add
For add
for Add