for Add

নানা পরিকল্পনায় বিসিবি

BCB-logo-for-facebook-690x403-1-2ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) চলমান মৌসুমটি যদি শেষ পর্যন্ত বাতিলই হয়ে যায় তাহলে খেলোয়াড়দের ম্যাচ খেলার জন্য প্রস্তুত রাখতে পর্যাপ্ত অনুশীলন ম্যাচ ও সফরের ব্যবস্থার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন করোনাভাইরাসের কারণে বর্তমান পরিস্থিতি আরো তিন মাস অব্যাহত থাকলে দেশের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্টটি বাতিল হয়ে যাওযার সম্ভাবনা আছে।

তার মতে মহামারী শেষে ব্যস্ত সূচি রয়েছে এবং খেলার সুযোগ পেতে খেলোয়াড়দের প্রস্তুত থাকতে হবে। আকরাম বলেন, ‘আশা করছি, এই পরিস্থিতি খুব শীঘ্রই কেটে যাবে। কিন্ত এটি যদি আরো তিন মাস অব্যাহত থাকে তাহলে ঢাকা প্রিমিয়ার না হবার সম্ভাবনাই বেশি।’

‘এই অবস্থায় খেলোয়াড়দের কিভাবে খেলার জন্য প্রস্তুত রাখা যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ পরিস্থিতি স্বাভাবিক হবার পর ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে।’

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকার অনানুষ্ঠানিক লক ডাউন ঘোষণা করেছে। ফলে খেলোয়াড়রা নিজ নিজ ঘরে লকডাউন অবস্থায় রয়েছে।

ফিজিও কোচিং স্টাফদের প্রেসিক্রিপশন মোতাবেক তারা নিজেদের বাড়িতে জিম এবং ফিটনেস ট্রেনিং করছে।বাড়ি ও মাঠের অনুশীলনের মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে জানেন আকরাম কিন্ত ঘরে বসে ফিটনেস ট্রেনিং করলে খেলোয়াড়রা নিজেদের ফিট রাখতে পারবে মনে করছেন তিনি।বাসস

আকরাম বলেন, ‘তারা নিয়মিত অনুশীলন করলে তারা অন্তত নিজেদের ফিট রাখতে পারবে। ফিট রাখার জন্য তাদেরকে ফিটনেস পরিকল্পনা দেয়া হয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোচিং স্টাফরা তাদের সাথে নিয়মিত আলোচনা করছেন। আশা করছি, এটি তাদের সহায়ক হবে।’

সবশেষে আকরাম বলেন, ‘মাঠে ফেরার পর তাদের ম্যাচের জন্য প্রস্তুত থাকতে হবে এবং এজন্য আমাদের পর্যাপ্ত ম্যাচের ব্যবস্থা করতে হবে। সাধারণত আমরা যা করি তা হচ্ছে বিভিন্ন স্তরের যেমন, ‘এ’ বা এইচপি দলকে ক্রিকেটে ব্যস্ত রাখার চেষ্টা করি। আমরা নিয়মিতভাবে ‘এ’ দল এবং এইচপি দল বা অনূর্ধ্ব-১৯ দল বা অন্য বয়সভিত্তিক দলের সফরের ব্যবস্থা করছি। মহামারীটি শেষ হয়ে গেলে আমাদের সেইসব সফরের প্রতি জোড় দিতে হবে, যাতে খেলোয়াড়রা ম্যাচ খেলার জন্য নিজেদের প্রস্তুত রাখতে পারে।’

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add