for Add

পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মাশরাফি

M-3
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা দেশে করোনাভাইরাসের সংক্রমনের পর থেকেই অসহায়-দুস্থদের সহায়তা করে আসছেন।এবার নিজের পছন্দের ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তোলার সিদ্বান্ত নিয়েছেন তিনি। ১৬ বছরের ক্যারিয়ারে যেসব ক্রিকেট সরঞ্জামাদি তার পছন্দের সেগুলো নিলামে তুলে আর্থিক সহায়তায় এগিয়ে আসতে চান মাশরাফি।

সম্প্রতি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে বিশ্বকাপে খেলা নিজের প্রিয় ব্যাটটি নিলামে তুলেছিলেন সাকিব। এবার তহবিল গঠন করতে সেখানে নিজের ‘প্রিয়’ক্রিকেট সরঞ্জামাদি নিলামে তুলবেন মাশরাফি।

‘অকশন ফর অ্যাকশন’-এর সহপ্রতিষ্ঠাতা প্রিতো রেজা সাংবাদিকদের বলেন, ‘মাশরাফি তার পছন্দের পছন্দের কিছু সরঞ্জামাদি নিলাম করবেন বলে আমাদের জানিয়েছেন। গেল ১৬ বছর ধরে যেগুলো তিনি নিজের কাছে রেখেছিলেন কিন্ত কি কি সরঞ্জামাদি তা এখনো নিশ্চিত করেননি।
কি কি সরঞ্জামাদি নিলামে তুলবেন তিনি জানালে আমরা সবাইকে জানাবো।’

গত ইংল্যান্ড বিশ্বকাপে যে ব্যাট দিয়ে রানের ফুলঝুড়ি ফুটিয়েছেন সাকিব, সেই ব্যাটটি ‘অকশন ফর অ্যাকশন’ নামে ফেসবুক পেইজে নিলামে তুলেছিলেন। যার ভিত্তিমূল্য ছিলো ৫ লাখ টাকা। পরবর্তীতে সেটি বিক্রি হয় ২০ লাখ টাকায়।

মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুলও তাদের প্রিয় ব্যাট নিলামে তুলবেন। বাংলাদেশের হয় প্রথম ডাবল সেঞ্চুরি যে ব্যাট দিয়ে করেছিলেন মুশফিক, সেটি নিলামে তোলা হবে।

আশরাফুল দু’টি ব্যাট নিলামে তুলবেন। এরমধ্যে একটি হলো, টেস্ট ক্রিকেটে তার প্রথম সেঞ্চুরি করা ব্যাটটি। সর্বকনিষ্ট টেস্ট সেঞ্চুরিয়ান রেকর্ড গড়েছিলেন অ্যাশ। অন্যটি হলো অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ে যে ব্যাট দিয়ে সেঞ্চুরি করেছিলেন।

সাকিবের পরামর্শ অনুসারে দেশের অন্যান্য ক্রিকেটাররাও তাদের পছন্দের সরঞ্জামাদিগুলো নিলামে তুলতে এগিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে। ভক্তদের সাথে সরাসরি আলোচনায় সতীর্থদের উদ্দেশ্যে এমন ধারণা দিয়েছিলেন সাকিব।

নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি, তার নিজ এলাকায় করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। নিয়মিত প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে অসহায়দের সহায়তা করেছেন তিনি। নড়াইল সদর হাসপাতালের সামনে একটি জীবাণুনাশক চেম্বারও স্থাপন করেছেন মাশরাফি।বাসস

সব সংবাদ

ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add