for Add

পাকিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ শুরু উইন্ডিজের

52d38f7560c5e0e96f53c247e4b013b5-5cf128f27b101
দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। শুক্রবার নটিংহ্যামে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ১০৬ রানের লক্ষ্য ২১৮ বল বাকি থাকতে পেরিয়ে গেছে ক্যারিবিয়ানরা।
টস হেরে ব্যাটিংয়ে নামা পাকিস্তান দাঁড়াতেই পারেনি ওয়েস্ট ইন্ডিজের পেস আক্রমণের সামনে। শুরু থেকেই প্রকট হয়ে উঠে শর্ট বলে ব্যাটসম্যানদের দুর্বলতা। সেটা দারুণভাবে লাগিয়েছেন জেসন হোল্ডার, ওশান টমাস, আন্দ্রে রাসেলরা।

তৃতীয় ওভারে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। শেলডন কটরেলের লেগ স্টাম্পের বাইরের বলে কিপারের গ্লাভসবন্দি হয়ে ফিরেন ইমাম-উল-হক। আন্দ্রে রাসেলের বাউন্সার ফখর জামানের হেলমেটের গ্রিলে লেগে স্টাম্পে আঘাত হানে।

১২ রানে একবার জীবন পাওয়া বাবর আজম টানতে পারেননি পাকিস্তানকে। বেশিক্ষণ টিকেননি অধিনায়ক সরফরাজ। অনেকটা সময় ক্রিজে থাকা মোহাম্মদ হাফিজ ফিরেন ওশান টমাসের গতিময় বাউন্সারে।

একশর নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া দলকে তিন অঙ্কে নিয়ে যান ওয়াহাব রিয়াজ। তাকে বোল্ড করে পাকিস্তানকে ১০৫ রানে থামিয়ে দেন টমাস। বিশ্বকাপে ক্যারিবিয়ানদের বিপক্ষে এটাই দেশটির সর্বনিম্ন। গত বিশ্বকাপে ক্রাইস্টচার্চে করা ১৬০ ছিল তাদের আগের সর্বনিম্ন।

বিশ্বকাপে নিজেদের সর্বনিম্ন মাত্র ২১ ওভার ৪ বল টিকে পাকিস্তানের ইনিংস। প্রথমবারের মতো তাদের ৩০ ওভারের নিচে গুটিয়ে দেওয়ায় সবচেয়ে বড় অবদান টমাসের। ২৭ রানে ৪ উইকেট নেন গতিময় এই পেসার। অধিনায়ক হোল্ডার ৩ উইকেট নেন ৪২ রানে।

ছোট রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজকে পথ দেখান গেইল। ৩৪ বলে তিন ছক্কা ও ছয় চারে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলা বাঁহাতি ওপেনারকে ফেরান মোহাম্মদ আমির। বাঁহাতি এই পেসার এর আগে বিদায় করেন শেই হোপ ও ড্যারেন ব্রাভোকে।

ছক্কায় ম্যাচ শেষ করা নিকোলাস পুরান ১৯ বলে অপরাজিত থাকেন ৩৪ রানে। বিশ্বকাপে প্রথমবারের মতো কোনো ম্যাচে দুইশ বল বাকি থাকতে হারে পাকিস্তান। বল বাকি থাকার দিক থেকে তাদের সবচেয়ে বড় হার ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে। ১৯৯৯ বিশ্বকাপের ফাইনালে হেরেছিল ১৭৯ বল বাকি থাকতে।

২৬ রানে ৩ উইকেট নেন আমির। খরুচে বোলিং করে উইকেটশূন্য থাকেন হাসান আলি ও ওয়াহাব রিয়াজ।

দারুণ বোলিংয়ে ৪ উইকেট নেওয়া টমাস জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান: ২১.৪ ওভারে ১০৫ (ইমাম ২, ফখর ২২, বাবর ২২, হারিস ৮, সরফরাজ ৮, হাফিজ ১৬, ওয়াসিম ১, শাদাব ০, হাসান ১, ওয়াহাব ১৮, আমির ৩*; কটরেল ৪-০-১৮-১, হোল্ডার ৫-০-৪২-৩, রাসেল ৩-১-৪-২, ব্র্যাথওয়েট ৪-০-১৪-০, টমাস ৫.৪-০-২৭-৪)

ওয়েস্ট ইন্ডিজ: ১৩.৪ ওভারে ১০৮/৩ (গেইল ৫০, হোপ ১১, ব্রাভো ০, পুরান ৩৪*, হেটমায়ার ৭*; আমির ৬-০-২৬-৩, হাসান ৪-০-৩৯-০, ওয়াহাব ৩.৪-১-৪০-০)

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: ওশান টমাস

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add