for Add

ক্রিকেটে বাংলাদেশের ঐতিহাসিক শিরোপা

trophy-20190518142859

শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো কোনও টুর্নামেন্টের শিরোপা জিতলো বাংলাদেশ। শুরুটা করেছিলেন সৌম্য সরকার। শেষ করলেন মোসাদ্দেক। মাঝে মুশফিক ঝড়। সবমিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের পাহাড়সম টার্গেট সহজেই পার করলো বাংলাদেশ। সপ্তমবারের চেষ্টায় কোনও টুর্নামেন্টের শিরোপা জয়ে সফল হলো মাশরাফি বাহিনী।
ক্যারিবীয়দের দেওয়া ২১০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম-সৌম্য ওপেনিং জুটি ঝড়ো সূচনা এনে দেয় বাংলাদেশকে। তবে সৌম্য বেশি আক্রমণাত্মক ছিলেন। তামিম দলীয় ৫৯ রানে ব্যক্তিগত ১৮ রানে বিদায় নেন। এরপর সাব্বির রহমান শূন্য রানে বিদায় নেন।

২৭ বলে ৫০ রান পূর্ণ করে টানা তৃতীয় ফিফটি তুলে নেন সৌম্য। তৃতীয় উইকেট জুটিতে ৪৯ রান যোগ করেন সৌম্য ও মুশফিক। ৪১ বলে ৯টি চার ও ৩টি ছয়ে ৬৬ রান করে বিদায় নেন সৌম্য। মুশফিকও হাত খুলতে শুরু করেন। তবে ২২ বলে ৩৬ রান করে দলীয় ১৩৪ রানে বিদায় নেন তিনিও। মোহাম্মদ মিঠুন ১৭ রান করে আউট হন দলের রান যখন ১৪৩। সেসময় কিছুটা চাপে পড়ে যায় বাংলাদেশ।

এরপরই সব আলো নিজের দিকে টেনে নেন মোসাদ্দেক হোসেন সৈকত। ম্যাচের কঠিন সমীকরণটা একাই সহজ করে দেন তিনি। ক্যারিবীয় বোলাদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন মেসাদ্দেক। ফ্যাবিয়ান অ্যালেনের করা ২২তম ওভারে মোসাদ্দেক একাই ২৫ রান তুলে ম্যাচে নিয়ন্ত্রণ নিয়ে নেন। ২০ বলে ৫০ রান করে বাংলাদেশের পক্ষে দ্রুততম ফিফটির রেকর্ডটি নিজের করে নেন তিনি।

৭ বল হাতে রেখেই ২১০ রানের টার্গেট টপকে যায় টাইগাররা। ২৪ বলে ৫২ রানে অপরাজিত থাকা মোসাদ্দেকের ইনিংসটি ২টি চার ও ৫টি ছয়ের মারে সাজানো ছিল। পঞ্চম উইকেট জুটি ৭০ রানে অবিচ্ছিন্ন থাকে। ওয়েস্ট ইন্ডিজের গ্যাব্রিয়েল ও রেইফার ২টি এবং অ্যালেন ১টি উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। বৃষ্টি বাগড়ায় খেলা বন্ধ হওয়ার আগে ২০.১ ওভারে ১৩১ রান তুলে ফেলেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ ও সুনীল অ্যামব্রিস। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা।

বৃষ্টির পর আবারও খেলা শুরু হলে ২৪ ওভারে ম্যাচ নামিয়ে আনা হয়। নির্ধারিত ২৪ ওভারে ১ উইকেটে ১৫২ রান তোলে ক্যারিবীয়রা। হোপ ৬৪ বলে ৭৪ রান করে আউট হন। অ্যামব্রিস ৬৯ রানে অপরাজিত ছিলেন। তবে বৃষ্টির আইনে বাংলাদেশের সামনে নতুন টার্গেট দাঁড়ায় ২৪ ওভারে ২১০ রান। বাংলাদেশের মিরাজ একমাত্র উইকেটটি নেন।

বাংলাদেশের মোসাদ্দেক হোসেন ম্যাচ সেরা এবং ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ সিরিজ সেরা হয়েছেন।

সূত্র : বাংলা নিউজ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add