for Add
নিজস্ব প্রতিবেদক : ৫ নভেম্বর ২০১৬, শনিবার, ২০:৫৪:০৭
বাংলাদেশ চ্যাম্পিয়নশীপ লিগে টানা দ্বিতীয় জয় পেয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব লি.। আজ (শনিবার) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ভিক্টোরিয়া স্পোটিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে প্রথমবারের মত আত্মপ্রকাশ করা দলটি। ভিক্টোরিয়ার এটি টানা দ্বিতীয় হার।
ম্যাচে প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল ভিক্টোরিয়া। ৪২ মিনিটে আফিরুরের পা থেকে আসে গোলটি। কিন্তু দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয় ছিনিয়ে নেয় সাইফ স্পোর্টিং। ৬৮ মিনিটে সাইফ স্পোর্টিংয়ের আরিফুল এবং ৭৫ মিনিটে রাজীব গোল দুটি করেন।
আগামীকাল একই মাঠে চট্টগ্রাম মোহামেডান খেলবে টিঅ্যান্ডটি ক্লাব মতিঝিলের বিপক্ষে।
For add
For add
For add
For add
for Add