for Add

বিশ্বকাপ বাছাই ফুটবল

মেসির গোলে শীর্ষে আর্জেন্টিনা

messi
মেসির একমাত্র গোলে উরুগুয়েকে হারিয়ে বিশ্বকাপ বাছাইপর্বে ল্যাটিন আমেরিকার পয়েন্ট তালিকার শীর্ষে উঠেছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আজ(শুক্রবার) ভোরের ম্যাচে মেসি জয়সূচক গোলটি করেন ৪৩ মিনিটে। হিগুয়েইন, আগুয়েরো ও পাস্তোরে- গুরুত্বপূর্ণ এ তিন খেলোয়াড় না থাকার পরও আর্জেন্টিনা পার পেয়ে গেছে মেসির নৈপুণ্যে। শুরু থেকেই উরুগুয়ের রক্ষণে চাপ বাড়ায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটে দলকে এগিয়ে দেন মেসি। প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন বার্সেলোনা তারকা। বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। ৪৫ মিনিটে গোলের সুযোগ পেয়েছিলেন সফরকারী দলের খেলোয়াড় সুয়ারেজ। বল পায়ে বাঁদিক দিয়ে ডি বক্সে ঢুকে পড়লেও শট নিতে দেরি করে ফেলায় গোল করতে ব্যর্থ হন এই তারকা।

Argentina

এদিকে প্রথমার্ধের যোগ করা সময়ে বড় এক ধাক্কা খায় স্বাগতিকরা। লাল কার্ড দেখে দিবালা মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় মেসির দল। এ অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। উল্টো ম্যাচের ৫৪ মিনিটে ২৫ গজ দূর থেকে মেসির জোরালো শট জালে ঢোকার মুহূর্তে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান গোলরক্ষক মুসলেরা। বাকি সময়ে সুয়ারেজ বেশ কবার স্বাগতিক রক্ষণ ভেঙে ঢুকে পড়লেও ফিনিশিংয়ে অভাবে গোলের দেখা পাননি। বাকি সময় কোন গোল না হলে জয় দিয়েই নিজের প্রত্যাবর্তন করেন মেসি।

এ জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো আর্জেন্টিনা। ১৩ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে উরুগুয়ে, কলোম্বিয়া ও ইকুয়েডর। ১২ করে নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে ব্রাজিল ও প্যারাগুয়ে।

সব সংবাদ

৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী হকির সাবেক অধিনায়কের এ কি কান্ড! বিব্রতকর হার নিয়ে রেসলিং ক্যারিয়ারের ইতি টানলেন জন সিনা বিজয় দিবসে বিসিবির প্রীতি ম্যাচে খেলবেন যারা বিএনপির মনোনয়ন পেলেন সাবেক দুই তারকা ফুটবলার ৩০ নভেম্বর কক্সবাজারে বিওএ’র নির্বাচন বর্ণাঢ্য আয়োজনে বিএসপিএর নতুন কার্যালয় উদ্বোধন এশিয়ান আর্চারিতে ভালো করার প্রত্যয় মেসির গোলেও শেষ রক্ষা হলো মিয়ামির ইসলামিক সলিডারিটি গেমসে টিটির লক্ষ্য সেমিফাইনাল ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা বাংলাদেশের টেস্ট অধিনায়ক থাকছেন শান্ত ইসলামিক সলিডারিটি গেমসে কাঙ্ক্ষিত ফলাফলের প্রত্যাশা বাংলাদেশের নোশিনের শিরোপা অক্ষুন্ন হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ যোগ দিয়েছেন জামাল-জায়ানসহ ১৪ জন, ভারত ম্যাচের ক্যাম্প শুরু নারী হকিতে কোটি টাকার টুর্নামেন্ট থাইল্যান্ডের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা কাভাকাপ ভলিবলে বাংলাদেশের টানা তৃতীয় জয় আর্টিসান জাতীয় সেপাক টাকরো শুরু কাভাকাপ ভলিবলে বাংলাদেশের দ্বিতীয় জয় সেরা সাঁতারু সামিউল রাফি চট্টগ্রামে কাল জিয়া ফুটবল টুর্নামেন্ট শীর্ষ দাবাড়ুরা খেলবেন ব্লাইন্ডফোল্ড চেস টুর্নামেন্ট আন্তর্জাতিক ভলিবলে মালদ্বীপকে হারিয়ে শুরু বাংলাদেশের জাতীয় সাঁতারে সামিউল রাফির আরেকটি রেকর্ড নরসিংদীতে সব শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ খেলার উপযোগী করার নির্দেশ এশিয়ান যুব গেমস কাবাডিতে বাংলাদেশের পদক জয় কাভা আন্তর্জাতিক ভলিবল কাল থেকে শুরু রাফির ৪টি রেকর্ডসহ মোট ৭টি জাতীয় রেকর্ড ২৪ অক্টোবর শুরু হচ্ছে জাতীয় সেপাক টাকরো  জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভালে সেরা ক্রীড়াবিদ মুকুল জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু করতে চায় বাংলাদেশ নভেম্বরে ঢাকায় নারী বিশ্বকাপ কাবাডি আগামী এক বছরে ২৪টি ওয়ানডে খেলবে বাংলাদেশ ব্রাজিলের হয়ে বিশ্বকাপে ইতিহাস গড়তে প্রস্তুত আনচেলত্তি নারী হকিতে ভরসার নাম অর্পিতা পাল বাংলাদেশের মেয়েদের দুবাইয়ে দ্বিতীয় ম্যাচেও সহজ জয় ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র টেনিসে বাংলাদেশের জারিফ চ্যাম্পিয়ন শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ হার দিয়ে ওয়ানডে সিরিজ শুরু বাংলাদেশের হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র শনিবার থেকে শুরু ৪ বছর পর শুরু হচ্ছে ফেডারেশন কাপ ‘ইনশাআল্লাহ আমরা জিতমু’ : হামজা চৌধুরী লড়াই করে হারল বাংলাদেশ আবারও বিসিবি সভাপতি বুলবুল

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add