for Add

সোমবার প্রতিপক্ষ সিঙ্গাপুর

উজ্জীবিত বাংলাদেশের কিশোরীরা ফুটবলাররা

bd-girl-u-16
প্রথমবারের মতো ইরানবধ। তাও রিতীমত বিধ্বস্ত করে। দুর্দান্ত এ শুরুর পর উজ্জীবিত বাংলাদেশের কিশোরীরা ফুটবলাররা। তবে গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা পা রাখছেন মাটিতেই। আগামীকাল (সোমবার) সন্ধ্যা ৬ টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নামবে দ্বিতীয় ম্যাচ। প্রতিপক্ষ সিঙ্গাপুর।

আজ(রবিবার) বাফুফের কৃত্রিম টার্ফে হালকা অনুশীলন করেছে বাংলাদেশ দল। এ সময় কোচ গোলাম রাব্বানী ছোটন বলেন, ‘ইরানকে হারিয়ে বড় বাঁধা পেরোলেও কাজ শেষ হয়ে যায়নি। আমাদের মূল ফোকাস ইরানে থাকলেও সব দলকে সমান ভাবে দেখছি। কাউকে ছোট ভাবা বুদ্ধিমানের কাজ হবে না। ম্যাচের পর মেয়েদের বলেছি, আরও ৪ ম্যাচ বাকি, অনেক দূর যেতে হবে। আমাদের টার্গেট প্রতি ম্যাচে ৩ পয়েন্ট। সিঙ্গাপুরের বিপক্ষেও একই পরিকল্পনা। এখন সতর্ক হয়ে পরের ম্যাচগুলোয় নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে হবে।’

ইরানের বিপক্ষে ম্যাচ সম্পর্কে ছোটন বলেন, ‘গত ম্যাচে দল ভালো খেলেছে। চাপ ছিল না। তবে প্রথমার্ধে কিছুটা নার্ভাস ছিলো। তাড়াহুড়ো করে বেশ কিছু সুযোগ নষ্ট করে মেয়েরা। নাহলে আরও গোল হতে পারত। প্রথমার্ধে না হলেও দ্বিতীয়ার্ধে গোল হয়েছে, আমরা গোল করাটা অব্যাহত রাখতে চাই।’ সিঙ্গাপুর সম্পর্কে ছোটন বলেন, ‘ওদের সম্পর্কে খুব বেশি কিছু জানি না। আমিরাতের বিপক্ষে ওদের গত ম্যাচটা দেখেছি। ভালো দল, প্রতিভা আছে, গুছিয়ে খেলার চেষ্টা করে।’

সিঙ্গাপুরের হেড কোচ চেন কাই ইং বলেন, ‘ভবিষ্যতের দল গঠনের জন্য অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। এখানে অন্য দলগুলোর সঙ্গে খেলে মেয়েরা অনেক কিছু শিখবে। তবে কোনও দলকে সহজে ছাড়ব না । বাংলাদেশের খেলা দেখেছি; ওরা স্বাগতিক, অনেক ভালো দলও। সানজিদা, মৌসুমী ও স্বপ্না খুবই আক্রমণাত্মক খেলোয়াড়। ওদের নিয়ে ভিন্ন পরিকল্পনা রাখতে হবে। আমিরাতের সঙ্গে ড্র করেছি। কিছু দুর্বলতা ছিলো, তারপরও খুশি। বাংলাদেশের বিপক্ষে জিতব বলতে পারছি না, তবে চেষ্টা থাকবে সামর্থের শতভাগ দিতে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add