for Add

উয়েফা সুপার কাপ রিয়ালের

real
রোনালদো-বেল নেই। তাতে কি? মোরাতা, বেনজেমা ও মদ্রিচরা ছিলেন। তাইতো মৌসুমের প্রথম প্রতিযোগিতামূলক উয়েফা সুপার কাপ জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদ। টানা তিনবারের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়াকে তারা হারিয়েছে ৩-২ গোলে। গতকাল (মঙ্গলবার) কারবাহালের অতিরিক্ত সময়ের গোলে জয় পায় রোনালদো-বেলহীন রিয়াল।

নরওয়ের ত্রোন্দহাইমে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। এরই ধারাবাহিকতায় ম্যাচের ২১ মিনিটে একক নৈপুণ্যে গোল করে দলকে লিড এনে দেন রিয়ালের হয়ে প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা আসেনসিও। প্রায় ২৫ গজ দূর থেকে আচমকা এক বিদ্যুৎ গতির শটে বাঁ পোস্ট ঘেঁষে বল জালে জড়ান এই তরুণ খেলোয়াড়।

সমতায় ফেরার জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি সেভিয়াকে। ম্যাচের ৪১ মিনিটে চলতি মৌসুমে পালের্মো থেকে আসা আর্জেন্টাইন মিডফিল্ডার ভাসকেস কোনাকুনি শটে বল জালে জড়ালে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে দলে দুটি পরিবর্তন আনেন রিয়াল কোচ। ম্যাচের ৬২তম মিনিটে মোরাতার বদলি নামেন ফরাসি স্ট্রাইকার বেনজেমা আর ইসকোর জায়গায় মদ্রিচকে নামান জিদান।

তবে ম্যাচের ৭০তম মিনিটে রিয়াল অধিনায়ক রামোস নিজেদের ডি বক্সে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুসিয়ানো ভিয়েতোকে ফাউল করলে পেনাল্টি পায় সেভিয়া। পেনাল্টি থেকে নিখুঁত লক্ষ্যভেদে বল জালে পাঠান মিডফিল্ডার কোনোপ্লিয়াঙ্কা। ২-১ গোলে পিছিয়ে থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে রিয়ালের শিরোপা জয়ের আশা মলিন হতে থাকে। কিন্তু যোগ করা সময়ের শেষ মিনিটে দারুণ হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান সেই রামোস। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই বড় ধাক্কা খায় সেভিয়া। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন ফরাসি ডিফেন্ডার টিমোথি। ১০ জনের দলে পরিণত হওয়া সেভিয়াকে চেপে ধরে রিয়াল। ম্যাচ যখন টাইব্রেকারের পথে তখনই জাদুকরি গোল উপহার দেন কারবাহাল। মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে সেভিয়ার চারজন খেলোয়াড়ের মাঝ দিয়ে ডি-বক্সে ঢুকে জয় নিশ্চিত করেন ২৪ বছর বয়সী এ স্প্যানিশ রাইটব্যাক।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add