for Add

বিপিএলের টাইটেল স্পন্সর জেবি গ্রুপ

BPL-Signing-1২৪ জুলাই শুরু হতে যাওয়া পেশাদার ফুটবল লিগ- বাংলাদেশ প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হয়েছে জজ ভুঁইয়া গ্রুপ (জেবি গ্রুপ)। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আজ (বুধবার) সাইফ গ্লোবাল স্পোর্টের সঙ্গে জজ ভূইয়া গ্রুপের চুক্তি সাক্ষরিত হয়। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ও পেশাদার ফুটবল লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শিদী, সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো.  রুহুল আমিন, জাজ ভূইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যাবস্থাপনা পরিচালক- ইঞ্জিনিয়ার ফয়জুর রহমান ভুঁইয়া উপস্থিত ছিলেন। এছাড়া বাফুফের সহ-সভাপতি মাহিউদ্দিন আহমেদ মাহি, কার্য নির্বাহী কমিটির দুই সদস্য- শওকত আলী জাহাঙ্গির ও জাকির হোসেন চৌধুরী সহ স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

সারা দেশে ফুটবলকে ছড়িয়ে দিতে পেশাদার ফুটবল লিগ এবার দেশের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে। ২৪ জুলাই চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে হবে উদ্বোধনী ম্যাচ। এর আগে ১৮ জুলাই হোটেল সোনারগাঁয়ে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে বিপিএলের লোগো ও ট্রফি উন্মোচন করা হবে। সঙ্গে থাকবে ১২ ক্লাবের ব্র্যান্ডিং অনুষ্ঠান। যে অনুষ্ঠানটি ঘরোয়া ক্রীড়ার এযাবৎ কালের সবচেয়ে বড় এবং জমকালো হবে বলে আশা তরফদার রুহুল আমিনের। ২০ জুলাই চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান। মূলত উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠ খেলার উপযুক্ত করার জন্য যাতে পর্যাপ্ত সময় পাওয়া যায় একারনে খেলা মাঠে গড়ানোর চারদিন আগে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

BPL-Signing-2সংবাদ সম্মেলনে সাইফ গ্লোবাল স্পোর্টস লি. এর চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন বলেন, ‘ফুটবলকে কমার্শিলাইজ করতে পারলে ফুটবলের উন্নতি হবে। ফুটবলে উন্নতি করতে হলে প্রচুর অর্থ প্রয়োজন। ফুটবল ফেডারেশন, সরকার, এএফসি, কিংবা ফিফা কারও একার পক্ষে এর উন্নতি সম্ভভ নয়। সারা পৃথিবীতে সমষ্টিগত ভাবেই ফুটবল এগিয়ে যায়। আমাদের দেশে বিভন্ন কারনে সেই কমার্শিলাইজনটা দেখা যায়নি। এই জিনিসটাকে আমরা প্রজেক্ট হিসেবে হাতে নিয়েছি।’

জজ ভুঁইয়া গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভুঁইয়া বলেন, ‘বাংলাদেশের প্রাণ প্রিয় খেলা ফুটবলকে আকর্ষণিয়, মনমুগ্ধকর ও উন্নত করাই আমাদের চাওয়া। আমরা জজ ভুঁইয়া গ্রুপ অনেক আগে থেকেই খেলাধূলা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে আসছি। ক্রিকেটে বিপিএলের দুটি দলের সঙ্গেও যুক্ত ছিলাম আমরা। এবার ফুটবলের সঙ্গে যুক্ত হতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছি।’

BPL-Signing-3সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জজ ভুঁইয়া গ্রুপ এবং সাইফ গ্লোবাল স্পোর্টসকে ধন্যবাদ জানান, ‘আমি ধন্যবাদ জানাই জজ ভ’ইয়া গ্রুপকে টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার জন্য। তরফদার রুহুল আমিন সাহেবকে অভিন্দন এত তারাতারি টাইটেল স্পন্সর খুঁজে বের করার জন্য। ভাবিষ্যতে যাতে এ ধরণের স্পন্সর আরও আসে এর জন্য খেলোয়াড়দের মাঠে ভালো খেলতে হবে। আমাদের সময়ে আটটা লিগ হয়েছে। আমরা আশা করি সামনের চার বছরও সেই ধারাবাহিকতা থাকবে। আমরা সবাই এক সঙ্গে কাজ করলে অবশ্যই এগিয়ে যাওয়া সম্ভব।’

পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদীর আশা নতুন আঙ্গিকে শুরু হতে পেশাদার লিগ মাঠে দর্শক ফিরিয়ে আনতে সক্ষম হবে, ‘আমাদের সময়ে আমরা সফল ভাবে আটটি পেশাদার লিগ করেছি। তবে দর্শককে মাঠে আনতে পারিনি। যে সংকট কাটাতে পেশাদার লিগের নবম আসরটি ভিন্ন ভাবে আয়োজনের চিন্তা করেছি। যে সাতটি ভেন্যু নির্বাচন করা হয়েছে আমরা যদি এর সব গুলোতে খেলা ভালোভাবে আয়োজন করতে পারি তহলে আমার বিশ্বাস, সব ভেন্যুতে উপচে পড়া দর্শক আসবে।’

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add