for Add
নিজস্ব প্রতিবেদক : ২৮ জুন ২০১৬, মঙ্গলবার, ১৭:১৩:০৫

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা প্রত্যাহার করতে মেসিকে অনুরোধ করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাউরিসিও মাক্রি। মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন জানার পর প্রেসিডেন্ট নিজে থেকে ফোন করেন মেসিকে। অনুরোধ করেন জাতীয় দলের সঙ্গে থেকে যেতে। তিনি মেসিকে ফোন করে বলেছেন,‘জাতীয় দলের পারফরম্যান্সে গর্ব অনুভব করি। সমালোচনায় কান না দেয়াই ভালো।’
এদিকে মেসির আচমকা এই অবসর ঘোষণা মেনে নিতে পারছে না বিশ্বব্যাপী তার লক্ষ-কোটি সমর্থক। কেউ বিশ্বাসই করতে চাইছে না যে আর্জেন্টিনার জার্সি গায়ে আর খেলবেন না তিনি। এ কারণে ভক্তকুলের কাছ থেকে আকুল আবেদন, ‘এভাবে যেয়ো না মেসি। অবসর ভেঙে আবার ফিরে এসো।’
উল্লেখ্য, ২০১৪ বিশ্বকাপে জার্মানির কাছে হারের পর, ২০১৫ কোপা আমেরিকার ফাইনাল এবং সর্বশেষ ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল। টানা তিন ফাইনালে হেরে বিধ্বস্ত মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরেরই ঘোষণা দেন।
For add
For add
For add
For add
for Add