for Add
নিজস্ব প্রতিবেদক : ২৪ মে ২০১৬, মঙ্গলবার, ২০:১৪:৫৯
গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকি লিগে আজ (মঙ্গলবার) নিজ নিজ খেলায় জয় পেয়েছে মোহামেডান স্পোটিং ক্লাব লি. ও ঊষা ক্রীড়াচক্র। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে বাংলাদেশ এসসিকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হারায় উষা ক্রীড়াচক্র। দ্বিতীয় খেলায় অ্যাজাক্স এসসিকে ৬-১ গোলে হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ঊষা ও বাংলাদেশ এসসির মধ্যকার খেলায় আলিম বেলাল হ্যাটট্রিকসহ ৬ গোলে করেন। পুস্কার খীসা মিমো করেন ২ গোল। অন্য গোলটি করেন কৃষ্ণ কুমার।
মোহামেডান-অ্যাজাক্স ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েছিল অ্যাজাক্স। খেলার ৯ মিনিটে জয় চক্রবর্তীর গোলে এগিয়ে যায় দলটি। পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ছয় গোল করে মোহামেডান। গোল গুলো করেছেন উমর ভুট্টো (২টি), তাসওয়ার আব্বাস (৩টি) ও মোহাম্মদ ইমরান।
For add
For add
For add
For add
for Add