for Add

ক্লাব কাপ হকি

আট বছর পর চ্যাম্পিয়ন আবাহনী

abahani-club-cup-hockey-cha

ক্লাব কাপ হকিতে আবাহনী শেষবার আবাহনী চ্যাম্পিয়ন হয়েছিল ২০০৮ সালে। তার পর দীর্ঘ আট বছরের অপেক্ষা। অবশেষে সে অপেক্ষার পালা ফুরোলো। আজ (সোমবার) টুর্নামেন্টের ফাইনালে ঊষা ক্রীড়াচক্রকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে তৃতীয়বারের মত ক্লাব কাপ হকির শিরোপা জিতলো আকাশী-হলুদ শিবির। হ্যাটট্রিক শিরোপাজয়ের স্বপ্ন ভেঙ্গে গেলো ঊষা ক্রীড়াচক্রের।

এ পর্যন্ত চারবার শিরোপাজয়ী ঊষা। সর্বশেষ দুবারই শিরোপার খুব কাছে গিয়ে উষার কাছে হারতে হয়েছিল আবাহনীকে। ২০০৪ এবং ২০০৮ সালে দুবারের শিরোপাজয়ীদের তাই এ ফাইনালটি ছিল এক অর্থে প্রতিশোধের। তাতে একতরফা দাপটে ঊষাকে উড়িয়ে অসাধারণ প্রতিশোধ নিল মাহবুব হারুনের দল-চার আসর পর শ্রেষ্ঠত্বের মুকুট পরলো ঢাকা আবাহনী লিমিটেড।

মাওলানা ভাসানী স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ভিন্ন ইঙ্গিতই দিচ্ছিল। পাঁচ বিদেশী নিয়ে খেলতে নামা আবাহনীকে চেপে ধরেছিল ঊষার আক্রমণভাগ। ৭ মিনিটেই সাফল্যের মুখ দেখে ঊষা। ইসমাইল বিন আবুর থ্রুতে মালয়েশিয়ান রিক্রুট ফয়সাল বিন শারির কানেক্টে গোল আসে, আবাহনীকে এগিয়ে যায় ১-০ তে।

গোল খেয়েই যেন আহত বাঘের মত গর্জে ওঠে আবাহনী। একের পর এক আক্রমনে ব্যতিব্যস্ত করে তোলে ঊষার রক্ষণ। ৮ মিনিটে শাফাকাত রাসুলের জোরালো হিট গোল পোস্টের উপর দিয়ে চলে যায়। ১০ মিনিটের মাথায় পাওয়া প্রথম পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হন কাসিফ আলী। পরের মিনিটে আবারো কর্নার, এবারও বল চলে যায় বাইরে।

তবে ১৫ মিনিটে পাওয়া কর্নারটি আর মিস করেনি আবাহনী। শাফকাত রসুলের ক্রস থেকে রুম্মান সরকার স্টপ এবং তাতে পাকিস্তানী রিক্রুট তৌসিফ এরশাদ দুর্দান্ত হিটে গোল করে আবাহনীকে ১-১ সমতায় ফেরান। এরপর আবাহনীর অনেকগুলো আক্রমন ফিনিশিংয়ের ব্যর্থতায় গোলে পরিনত হতে পারেনি। ১৮ মিনিটে বিপ্লবের ক্রস থেকে ইরফানের জোরালো হিট ঠেকিয়ে দেন ঊষার গোলরক্ষক নিপ্পন। ২৫ মিনিটে কিপারকে কাটিয়েও গোল দিতে পারেননি ফাইজাল বিন শারি।

তবে ২৭ মিনিটে এগিয়ে যায় আবাহনী। মাঝমাঠ থেকে রোম্মান সরকার প্রায় ২৫ গজ দূরে বল পাঠান মোঃ ইরফানের কাছে। বল পেয়েই দুজন মার্কারকে বোকা বানিয়ে জোরালো হিটে বল জালে জড়ান ইরফান। দলকে এগিয়ে নেন ২-১ গোলে। মাঝে সমতায় ফেরার একটা সুযোগ পেয়েছিল ঊষা, কিন্তু কৃষ্ণ ও মিমোর জুটি গোল করতে ব্যর্থ হন। প্রথমার্ধের শেষ মিনিটে শাকিল আনসারির কোনাকুনি হিট অল্পের জন্য গোলবার মিস করলে এক গোলের ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আবাহনী।

বিরতির পর আবাহনী জেঁকে বসে ঊষার উপর। একের পর এক আক্রমনে ৪১ মিনিটে সাফল্য পায় তারা। শাফকাত রাসুলের ক্রসে শাকিল আনসারি ব্যবধান ৩-১ করেন। ৪৪ মিনিটে ঊষা পেনাল্টি কর্নার পেলেও গোলের দেখা আর পায়নি। বরং আবাহনীর মুহুর্মুহু আক্রমণে তাদের ডিফেন্স একেবারে অকার্যকর হয়ে পড়ে।

তারই সুযোগ নিয়ে ৪৮ মিনিটে ব্যবধান ৪-১ করে আবাহনী। কাসিফ আলীর স্কুপে ফাঁকায় বল পেয়ে রিভার্স হিটে জালে জড়ান শাফাকাত রাসুল। ৫২ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ হন ঊষার চোলান। তার হিট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন আবাহনীর গোলকিপার অসীম গোপে।

কিন্তু ৫৬ মিনিটে পাওয়া পেনাল্টি কর্নার মিস করেননি আবাহনীর তৌশিক এরশাদ। শাফকাত রসুলের ক্রস রুম্মনের স্টপে জালে জড়ায় তৌশিকের হিটে, আবাহনী এগিয়ে যায় ৫-১ ব্যবধানে।

শেষ ১০ মিনিটে ঊষা মরনপরন চেষ্টায় নামে। আবাহনীর ডিফেন্সে একের পর এক হামলা চালিয়েও পারফেক্ট ফিনিশিং না পাওয়ায় গোল পায়নি ঊষা। শেষপর্যন্ত ২০১০ সালের পর আবার ফাইনালে পরাজিত হয় ঊষা, ৫-১ গোলের বিশাল জয়ে শিরোপা ফিরে পায় আবাহনী লিমিটেড।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন আবাহনীর রুম্মান সরকার। ৭ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছেন আবাহনীরই মাকসুদ আলম হাবুল। ফেয়ার প্লে ট্রফি জিতেছে সোনালী ব্যাংক এসসি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add