for Add

 জাতীয় সাঁতারে প্রথম দিনে ৫টি নতুন জাতীয় রেকর্ড

ম্যাক্স গ্রুপ ৩৪তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার প্রথম দিনেই ৫টি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। 

মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে আজ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী এই প্রতিযোগিতার প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ৮টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ পদক নিয়ে পদক তালিকায় শীর্ষে অবস্থান করছে।

৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ পদক জিতে পদক তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী । আর ১টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে তৃতীয় স্থানে আছে বিকেএসপি।

প্রতিযোগিতার প্রথম দিনে সাঁতারে ১০টি এবং ডাইভিংয়ে ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়।

নতুন রেকর্ড গড়ার ক্ষেত্রে আলো ছড়িয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর সাঁতারুরা। পুরুষদের সাঁতারে একাই দুটি নতুন জাতীয় রেকর্ড গড়েছেন নৌবাহিনীর কাজল মিয়া। তিনি ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে ১ মিনিট ৫৫.০৬ সেকেন্ড সময় নিয়ে ২০১৬ সালে মাহফিজুর রহমান সাগরের গড়া রেকর্ড ভেঙে দেন। এরপর দিনের দ্বিতীয় রেকর্ডটি আসে ২০০ মিটার বাটার ফ্লাই ইভেন্টে, যেখানে কাজল তার নিজের করা গত বছরের রেকর্ড ভেঙে ২ মিনিট ৫.৯৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন।

কাজলের মতো নৌবাহিনীর সামিউল ইসলাম রাফিও দুটি নতুন জাতীয় রেকর্ড করেছেন। ৫০ মিটার ব্যাক স্ট্রোকে তিনি গত বছর নিজের করা ২৬.৭৯ সেকেন্ডের রেকর্ড ভেঙে এবার ২৬.০৫ সেকেন্ড সময় নিয়েছেন। পরে ৪ দ্ধ ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নাহিদ, নুর আলম ও আসিফ রাজার সাথে দলগতভাবে নতুন জাতীড রেকর্ড গড়েন রাফি।

নারী সাঁতারেও আজ একটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। ৪ দ্ধ ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে নৌবাহিনীর মাইশা যুথী, এ্যানি ও সোনিয়া যৌথভাবে এই রেকর্ডটি গড়েন।

বিকেলে জাতীয় ক্রীডড়া পরিষদের নির্বাহী পরিচালক কাজী নজরুল ইসলাম (যুগ্ম সচিব) প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। এসময় সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীনসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

চার দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিভাগীয় ক্রীড়া সংস্থা, জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপি, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ ও আনসারসহ মোট ৬৭টি দলের প্রায় ৫১৬ জন পুরুষ ও ৭৯ জন মহিলা সাঁতারু, ১০৫ জন টিম অফিসিয়াল এবং ১২০ জন মিট অফিসিয়ালসহ সর্বমোট ৮১৬ জন অংশগ্রহণ করছেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add