for Add

হংকংয়ের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্টের লক্ষ্য ক্যাবরেরার

আগে চার ম্যাচ খেলে কোনো জয় পায়নি বাংলাদেশ। হংকংয়ের বিপক্ষে তিন হার, এক ড্র- আন্তর্জাতিক ফুটবলে বাংলাদেশের পরিসংখ্যান এটি। দুই দেশের এই পরিসংখ্যানে যোগ হবে আরেকটি ম্যাচ। দুই দলের পঞ্চম সাক্ষাতের ফলটি নিজেদের পক্ষে খুবই দরকার বাংলাদেশের।

আগামীকাল (বৃহস্পতিবার) ঢাকা জাতীয় স্টেডিয়ামে এমন একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দেশ যে ম্যাচে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। আর এই জয়টি দরকার আগামী বছর সৌদি আরবে অনুষ্ঠিতব্য এএফসি এশিয়ান কাপের খেলার সম্ভাবনা তৈরি করতে। রাত ৮টায় শুরু হবে গুরুত্বপূর্ণ ম্যাচটি।

বুধবার সন্ধ্যায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে দুই দলই নিয়েছে শেষ প্রস্তুতি। আগের রাতে ঢাকায় এসেছেন কানাডা প্রবাসী শামিত সোম। বুধবার তাকে পেয়ে পুরো দল নিয়ে অন্তত একটি সেশন অনুশীলন করতে পেরেছেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। অনুশীলনে নামার আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, তিনি এবং তার দলের সবাই জানেন কি করতে হবে।

ক্যাম্প শুরুর পরই অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছিলেন, ‘হংকংয়ের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য ডু অর ডাই।’ কোচ কি ভাবছেন এই ম্যাচ নিয়ে? ক্যাবরেরা বলেছেন, ‘আমরা ৯ দিন ধরে অনুশীলন করছি। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ খেলা।’

অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘আমাদের সামগ্রিক প্রস্তুতি ভালো। ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত। আমাদের লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো মাঠে।’

বৃহস্পতিবার রাতের ম্যাচটি জিতলে বাংলাদেশের প্রথম পূর্ণ পয়েন্ট পাওয়া হবে এই দেশটির বিপক্ষে। যে তিন পয়েন্ট বাংলাদেশকে টিকিয়ে রাখবে এশিয়ান কাপ বাছাই থেকে চূড়ান্ত পর্বে ওঠার কিঞ্চিত সম্ভাবনায়।

হংকং দুই ম্যাচে ৪ পয়েন্ট পেয়েছে। বাংলাদেশের অর্জন দুই ম্যাচে ১ পয়েন্ট। ঢাকা থেকে ৩ পয়েন্ট নিয়ে যেতে পারলে হংকং হবে সৌদি আরবের টিকিট পাওয়ার অন্যতম দাবিদার। শক্তি-সামর্থ্যে এগিয়ে থাকা দলটি সেই সুযোগ হারাতে চাইবে না। বাংলাদেশ জিতলে টিকে থাকবে লড়াইয়ে, হারলে বাকি তিন ম্যাচ হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতার।

এক নজরে বাংলাদেশ-হংকংয়ের চার ম্যাচ

১০.৮.১৯৭৫ : হংকং-৯ : বাংলাদেশ-১. মারদেকা কাপ
৩০.৩.২০০৩ : হংকং-২ : বাংলাদেশ-২, এশিয়ান কাপ বাছাই
০১.৩.২০০৬ : বাংলাদেশ-০ : হংকং-১, এশিয়ান কাপ বাছাই
১৫.১১.২০০৬ : হংকং-২ : বাংলাদেশ-০, এশিয়ান কাপ বাছাই

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add