for Add

ফেডারেশন কাপের দুই ম্যাচ পরই এক মাসের বিরতি

ফুটবল মৌসুমের প্রথম টুর্নামেন্ট বাংলাদেশ চ্যালেঞ্জ কাপে শুক্রবার মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস ও মোহামেডান। তিনদিন বিরতি দিয়ে দল দুটি মঙ্গলবার আবার মাঠে নামছে। মৌসুমের দ্বিতীয় টুর্নামেন্ট ফেডারেশন কাপের প্রথম দিনেই ভিন্নভিন্ন ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে গতবারের প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপ চ্যাম্পিয়নরা।

বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস নিজেদের মাঠ কিংস অ্যারেনায় খেলবে ফর্টিস এফসির বিপক্ষে। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন মোহামেডান ফেডারেশন কাপ শুরু করবে তাদের ভেন্যু কুমিল্লায় পুলিশ এফসির বিপক্ষে। দুটি ম্যাচই শুরু হবে বেলা পৌনে ৩টায়।

ফেডারেশন কাপের দ্বিতীয় সর্বোচ্চ ১১বার শিরোপাজয়ী মোহামেডান গত আসরে ব্যর্থতার পরিচয় দিয়েছিল গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে। এবার তাদের চোখ শিরোপা পুনরুদ্ধারে। মৌসুমের প্রথম টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে তারা হেরেছে কিংসের কাছে। ফেডারেশন কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনটা তারা জয় দিয়েই শুরু করতে চায়।

২০১৮ সালে শীর্ষ ফুটবলে অভিষেক হওয়ার পর বসুন্ধরা কিংস চারবার ফেডারেশন কাপ জিতেছে। গত আসরে দুই দিনে শেষ হওয়া ফাইনালে কিংস হারিয়েছিল আবাহনীকে। এই মৌসুমের ৫ টুর্নামেন্ট জয়ের লক্ষ্য নির্ধারণ করা কিংস এরই মধ্যে একটি ট্রফি ঘরে নিয়েছে চ্যালেঞ্জ কাপ জিতে। ফেডারেশন কাপের শিরোপা ধরে রাখার মিশনটা্ও তারা জয়ে শুরু করতে চায়।

মঙ্গলবার ফেডারেশন কাপ শুরু হয়েই যাবে লম্বা বিরতিতে। জাতীয় ফুটবল দলের এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ থাকায় ঘরোয়া ফুটবল বন্ধ থাকবে এক মাস। ফেডারেশন কাপ আবার শুরু হবে ২৪ অক্টোবর। ওই দিন মাঠে নামবে টুর্নামেন্টের সর্বাধিক ১২ বারের চ্যাম্পিয়ন ও বর্তমান রানার্সআপ আবাহনী। তাদের প্রতিপক্ষ ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। দ্বিতীয় ম্যাচে খেলবে ব্রাদার্স ও রহমতগঞ্জ।

২৪ অক্টোবর দুই ম্যাচ হওয়ার পর আবার জাতীয় দলের এশিয়ান কাপ বাছাইয়ের জন্য ফেডারেশন কাপে বিরতি পড়বে এক মাস ৭ দিন। ফের ফেডারেশন কাপ শুরু হবে ২ ডিসেম্বর মোহামেডান ও ফর্টিস এফসির ম্যাচ দিয়ে।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add