for Add

বাঁচা-মরার লড়াইয়ে কাল আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ

এশিয়া কাপে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামীকাল আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।

গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে এশিয়া কাপের চলমান আসর শুরু করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই হোঁচট খায় টাইগাররা। শ্রীলংকার কাছে ৬ উইকেটে হেরে যায় ।

আসরে ২ ম্যাচ খেলে বাংলাদেশের সংগ্রহে আছে ২ পয়েন্ট। সুপার ফোরের আশা বাঁচিয়ে রাখতে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে বাংলাদেশকে।

শ্রীলংকার মত এক ম্যাচ খেলে পূর্ণ ২ পয়েন্ট পেয়েছে আফগানিস্তানও। নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৯৪ রানের বড় ব্যবধানে জয় পায় তারা।

বাংলাদেশের কাছে হারলেও সুপার ফোরে খেলার সুযোগ থাকবে আফগানিস্তানের। তখন শেষ ম্যাচে শ্রীলংকাকে হারাতে হবে আফগানদের।

তবে আজ হংকংয়ের বিপক্ষে শ্রীলংকা জিতলে এবং আগামীকাল বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তান জিতে গেলে সুপার ফোরের টিকিট নিশ্চিত হয়ে যাবে লংকা ও আফগানদের।

এই সমীকরণের সামনে দাঁড়িয়ে আফগানিস্তানের বিপক্ষে জয় পেতে মরিয়া বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস জানান, জয় ছাড়া অন্য কিছুই ভাবছেন না তারা।

তিনি বলেন, ‘আমরা জানি এটি (আফগানিস্তানের বিপক্ষে) আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ। আমরা ঘুরে দাঁড়াতে নিজেদের সেরাটা উজার করে দেব।’

জয় দিয়ে দারুণ শুরুর পর দ্বিতীয় ম্যাচে হেরে গিয়ে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশ। দলের মিডল অর্ডার ব্যাটার জাকের আলী মনে করেন, এক ম্যাচ হারে দলের আত্মবিশ্বাসে চিড় ধরবে না। কারণ বাংলাদেশ দলের লক্ষ্য, এশিয়া কাপ জয়।

তিনি বলেন, ‘আমরা বিশ্বের যেখানেই খেলি না কেন, সব ম্যাচ জয়ের মানসিকতা আমাদের থাকে। আমরা পরবর্তী ম্যাচেও একই লক্ষ্য নিয়ে মাঠে নামব। এছাড়া আমাদের অন্য কোন সুযোগ নেই। আমরা এখানে শুধু ম্যাচ খেলতে আসিনি, আমরা এখানে চ্যাম্পিয়ন হতে এসেছি।’

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড খুব একটা ভালো না। আফগানদের বিপক্ষে ১২বার মুখোমুখি হয়ে পাঁচবার জিতলেও সাতবার হেরেছে টাইগাররা।

এশিয়া কাপে এ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে দু’টিতে, হেরেছে তিন ম্যাচে।

এশিয়ার কাপে টি-টোয়েন্টি সংস্করণে মাত্র একবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও আফগানিস্তান। ২০২২ সালের ঐ ম্যাচ ৭ উইকেটে জিতেছিল আফগানরা।

সাধারণত টি-টোয়েন্টি ফরম্যাটে সেরা দলের কাতারেই পড়ে আফগানিস্তান।  কিন্তু আফগানদের বিপক্ষে জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ। জাকের বলেন, ‘আমরা আশা ছাড়ছি না। আমরা ম্যাচ জয়ের জন্যই খেলব।’

এশিয়া কাপে আসার আগে শ্রীলংকা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে পেসার তাসকিন আহমেদকে ছাড়াই খেলেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে ফিরতে পারেন তাসকিন।

বাংলাদেশ দল : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

আফগানিস্তান দল : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add