for Add

খুলেছে কাঠমান্ডু বিমানবন্দর, বিশেষ ফ্লাইটের অপেক্ষায় ফুটবলাররা

বুধবার সন্ধ্যার আগে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। এ অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতেই ঢাকায় ফিরতে পারবে বলে আশায় রয়েছেন জাতীয় ফুটবল দলের সদস্যরা।

কাঠমান্ডু থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন, ঢাকা থেকে জানানো হয়েছে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইট পাঠিয়ে আমাদের ফেরানোর চেষ্টা চলছে। এ নিয়ে কাজ করছেন সবাই। যুব ও ক্রীড়া উপদেষ্টাও আমাকে ফোন দিয়ে দলের খোঁজখবর নিয়েছেন। তখন তিনি দ্রুত ফুটবলারদের ফেরানোর চেষ্টার কথা বলেছিলেন। বাফুফে থেকেও সকালে এমনটি জানানো হয়েছিল।

বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটের অপেক্ষায় ফুটবলাররা। আমের খান বলেন, বিমানবন্দর খুলে দিয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ বিমানের ফ্লাইটেও আমরা যেতে পারবো। তবে আমরা চাই আজ রাতের মধ্যেই ফিরতে। কারণ, বিমানবন্দর এখন খুলে দিয়েছে। পরিস্থিতি আবার খারাপ হবে না, আবার বিমানবন্দর বন্ধ হবে না, সেই নিশ্চয়তা তো নেই। তাই বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে রাতে ফিরতে পারলেই ভালো। এখানে আমরা বেশি অপেক্ষা করতে চাই না।

নেপালের আইনশৃঙ্খলার দায়িত্ব সেনাবাহিনী নেওয়ায় পরিস্থিতি উন্নতির দিকে। যে কারণে হোটেলে স্বস্তির মধ্যেই সময় কাটাচ্ছেন ফুটবলাররা। সকালে জিম সেশন করেছেন। বিকেলে শারীরিক কসরত করেন হোটেলেই। সন্ধ্যার আগে করেন মেন্টাল গেম সেশন।

বুধবার এক ভিডিও বার্তায় দলের সিনিয়র ফুটবলার সোহেল রানা বলেন, আজকের পরিস্থিতি আগের দুদিনের চেয়ে ভালো। আমাদের পরিবারের সদস্যরা গত দুদিনে যে দুশ্চিন্তা করছিলেন, তাও এখন কমেছে এখানকার পরিস্থিতির উন্নতির খবর পাওয়ার পর। এখন আমরা হোটেলে নিজেদের নিয়মিত যে কাজগুলো আছে সেগুলো করছি।

বাংলাদেশ জাতীয় ফুটবল দল দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল নেপালে। ৬ সেপ্টেম্বর প্রথম ম্যাচ হলেও দেশটিতে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতায় মঙ্গলবারের দ্বিতীয় ম্যাচটি বাতিল হয়ে যায়। তিনদিন ধরে ফুটবলাররা কাঠমান্ডুতে হোটেলবন্দি হয়ে আছেন।

সব সংবাদ

বিদায়ী ম্যাচে খেলতে রাজি ছিলেন না মেসি! জরিমানার কবলে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ জিন্নাতের ব্রোঞ্জে নতুন স্বপ্ন, সংবর্ধনায় লাখ টাকা পুরস্কার  হোয়াইটওয়াশ এড়ালো ওয়েস্ট ইন্ডিজ বিরামপুরে বেগম খালেদা জিয়া ফুটবল টুর্নামেন্ট কাবাডির নতুন দিনের স্বপ্ন দেখছেন ইসরাইল হাওলাদার শ্রীলঙ্কার কাছে হেরে ব্রোঞ্জও জুটল না বাংলাদেশের স্থাননির্ধারণী ম্যাচে এশিয়াডে বাংলাদেশ সপ্তম ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠানে তায়কোয়ানডো ছড়ানোর তাগিদ চিফ হুইপের কলকাতার রাজপথে ভিনিসিয়ুসদের দেখতে জনস্রোত বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান গোলবন্যায় ভাসিয়ে বাংলাদেশকে হারাল ইন্দোনেশিয়া মেঘ কেটেছে নাগোয়ায়, কাল পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ বিশ্বকাপের বাড়তি আয়ের ভাগ পেতে পারে বাংলাদেশও ম্যাচ হলো না বৃষ্টিতে, সেমিফাইনালে বাংলাদেশ মেসির সঙ্গে বিরোধ, রদ্রিগেজের রহস্যময় পোস্ট ভালো খেলেও সিঙ্গাপুরের কাছে হার বাংলাদেশের মোহামেডানের আর্জেন্টাইন কোচ  ১১ বছর বয়সী ইতিহাসগড়া তারকাকে নিয়ে জাপানের উচ্ছ্বাস ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহবান স্পিকারের রোইং আন্তর্জাতিক অঙ্গনে পদক অর্জনে সক্ষম শেষ মুহূর্তের গোলে অস্ট্রেলিয়ার কাছে হার এড়াল ব্রাজিল বৃষ্টিতে নাগোয়ায় লিটন-শান্তদের অলস সময় আলোর ‘নারী ফিদেমাস্টার’ খেতাব অর্জন জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের ৪৪ বছর পর সেই ইতিহাসের সামনে বাংলাদেশ নেশনস লিগ জিততে চান রোনালদো নাগোয়ায় পদক মঞ্চে প্রথম দেশের পতাকা ওড়ালেন জিন্নাত মিঠু স্মৃতি আন্তর্জাতিক র‍্যাপিড দাবায় সাইফ চ্যাম্পিয়ন এশিয়ান গেমসের প্রথম স্বর্ণ জিতলেন জাপানের হোজো এশিয়ান গেমসে নারী হকির অভিষেকেই ১৩ গোল! বুন্দেসলিগায় দ্রুততম ১শ গোলের রেকর্ড কেইনের ঐক্যের বার্তা দিয়ে শুরু এশিয়ান গেমস আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড়

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add