for Add

এশিয়া কাপের সব দল ঘোষণা

এসিসি পুরুষ এশিয়া কাপের জন্য অংশগ্রহণকারী সব দেশ তাদের দল ঘোষণা সম্পন্ন করেছে। এবারের আসরে আটটি দল অংশ নিচ্ছে। সাত দল আগেই তাদের দল ঘোষণা করলেও বাকি ছিল শুধুমাত্র স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। আজ তারা শেষ দল হিসেবে স্কোয়াড চূড়ান্ত করেছে। 

আগামী ৯-২৮ সেপ্টেম্বর আরব আমিরাতের দুটি ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও আবু ধাবী শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে এবারের এশিয়া কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

আবু ধাবীতে ২৩ সেপ্টেম্বর সুপার ফোরের ম্যাচসহ আটটি ম্যাচ অনুষ্ঠিত হবে। অন্যদিকে দুবাইয়ে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ। এর মধ্যে রয়েছে গ্রুপ পর্বে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত বনাম পাকিস্তানের মধ্যকার হাই প্রোফাইল ম্যাচ। 

স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ও বাংলাদেশ সময় রাত ৮ টায় প্রতিদিন ম্যাচ শুরু হবে। শুধুমাত্র ১৫ সেপ্টেম্বর আরব আমিরাত বনাম ওমানের ম্যাচটি বিকেল ৪টায় শুরু হবে।  

৯ সেপ্টেম্বর এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং।

আটটি দল দুই গ্রুপের বিভক্ত হয়ে টুর্নামেন্টে অংশ নিবে। দলগুলো হলো গ্রুপ-এ : ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত এবং গ্রুপ-বি : শ্রীলংকা, আফগানিস্তান, বাংলাদেশ ও হংকং।

গ্রুপ-এ

পাকিস্তান : সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলি, হাসান নাওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিশেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, আক্সার প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জাসপ্রিত বুমরা, অর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হারশিত রানা, রিংকু সিং।

সংযুক্ত আরব আমিরাত : মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শর্মা (উইকেটরক্ষক), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হারশিত কৌশিক, জুনায়ের সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মাদ জোহাইব, রাহুল চোপরা (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরানজিত সিং, সগির খান।

ওমান : জতিন্দর সিং (অধিনায়ক), হামাদ মির্জা, ভিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিষ ওডেডেরা, আমির কলিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশটে, কারান সোনাভেল, জিকরিয়া ইসলাম, হাসনাইন আলি শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীবাস্তব।

গ্রুপ-বি

আফগানিস্তান : রশিদ খান (অধিনায়ক), রাহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, ডারউইশ রাসুলি, সেদিকুল্লাহ আতাল, আজমাতুল্লাহ ওমরজাই, করিম জানাত, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, শারাফুদ্দিন আশরাফ, মোহাম্মদ ইসাক, মুজিক উর রহমান, এএম গাজানফার, নুর আহমেদ, ফরিদ আহমেদ, নাভিন-উল-হক, ফাজালহক ফারুকি।

বাংলাদেশ : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

হংকং : ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত (সহ-অধিনায়ক), জিশান আলি (উইকেটরক্ষক), শহীদ ওয়াসিফ (উইকেটরক্ষক), নিয়াজাকাত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, আনশুমান রাথ, এহসান খান, কালহান মার্ক, আয়ুশ আশিষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মাহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি হাসান, গাজানফার মোহাম্মদ, মোহাম্মদ ওয়াহিদ।

শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add