for Add

নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশের প্রথম সিরিজ জয়

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথমবারের মত দ্বিপাক্ষিক সিরিজ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ  নেদারল্যান্ডসকে ৯ উইকেটে হারিয়েছে টাইগাররা। উইকেট বিবেচনায় আন্তর্জাতিক অঙ্গনে ডাচদের বিপক্ষে এটি সবচেয়ে বড় জয় বাংলাদেশের। সিরিজের প্রথম ম্যাচ ৮ উইকেটে জিতেছিল টাইগাররা। ফলে এক ম্যাচ বাকী রেখেই নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করল লিটন দাসের দল।

২০১০ সালে ওয়ানডে ফরম্যাটে নেদারল্যান্ডসের কাছে এক ম্যাচের সিরিজ হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১২ সালে ডাচদের সাথে দুই ম্যাচের টি-টোয়েন্টি ১-১ সমতায় শেষ করেছিল টাইগাররা। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নেদারল্যান্ডসকে প্রথমে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ২ ওভারে বিনা উইকেটে ১৪ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। তৃতীয় ওভারে প্রথম বোলিং আক্রমণে এসে জোড়া উইকেট তুলে নেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ওপেনার ম্যাক্স ও’ ডাউড ৮ ও তিন নম্বরে নামা তেজা নিদামানুরু গোল্ডেন ডাক মারেন। 

১৪ রানে ২ উইকেট পতনে পর জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার বিক্রমজিত সিং ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ১৮ বলে তাদের ২৩ রানের জুটিতে ৫ ওভার শেষে ৩৫ রান সংগ্রহ পায় নেদারল্যান্ডস। 

পাওয়ার প্লের শেষ ওভারে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দেন পেসার তাসকিন আহমেদ। ১৭ বলে ২৪ রান করা বিক্রমজিতকে শিকার করেন তাসকিন। 

দলের রান ৫০ পার করে মিড অনে পারভেজ হোসেনকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন এডওয়ার্ডস। ৯ রান করে পেসার মুস্তাফিজুর রহমানের শিকার হন তিনি।

৫৫ রানে চতুর্থ ব্যাটার হিসেবে এডওয়ার্ডস ফেরার পর ৪ রানের ব্যবধানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস। পেসার তানজিম হাসানের করা দশম ওভারের চতুর্থ বলে সাইফ হাসানের সরাসরি থ্রোতে ২ রানে রান আউট হন নোয়া ক্রোয়েস। পরের ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ১২ রানে ফেরেন শারিজ আহমেদ। পরের ওভারে সিকান্দার জুলফিকারকে ২ রানে বোল্ড করেন মুস্তাফিজ।

৬৫ রানে ৭ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে নেদারল্যান্ডস। সেই শঙ্কা আরও বেড়ে যায় ৮১ রানে নবম  উইকেটের পতন হলে। 

কিন্তু শেষ উইকেট জুটিতে ১৮ বলে ২২ রান যোগ করে নেদারল্যান্ডসকে লজ্জার হাত থেকে রক্ষা করেন আরিয়ান দত্ত ও ড্যানিয়েল ডোরাম। ১৮তম ওভারের প্রথম বলে দলের রান ১শতে নেন তারা।

একই ওভারের তৃতীয় বলে স্পিনার মাহেদি হাসানের বলে বোল্ড হন আরিয়ান। এতে ১০৩ রানে গুটিয়ে যায় নেদারল্যান্ডস। 

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন রান ডাচদের। 

৩ চার ও ১ ছক্কায় ২৪ বলে ৩০ রান করেন আরিয়ান। ২ রানে অপরাজিত থাকেন ডোরাম। 

বল হাতে বাংলাদেশের নাসুম ২১ রানে ৩টি, তাসকিন ও মুস্তাফিজ ২টি করে এবং মাহেদি ও তানজিম ১টি করে উইকেট নেন। 

১০৪ রান তাড়া করতে নেমে ৩৩ বলে ৪০ রানের সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২১ বলে ২৩ রান অবদান রেখে আউট হন ওপেনার পারভেজ হোসেন ইমন। 

এরপর দ্বিতীয় উইকেটে বাংলাদেশের জয়ের পথ সহজ করেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম ও অধিনায়ক লিটন দাস। অষ্টম ওভারে দলের রান ৫০-এ নেন তারা। 

দশম ওভারে ক্যাচ দিয়ে জীবন পান ২৮ রানে থাকা তানজিদ। জীবন পেয়ে ৩৯ বলে টি-টোয়েন্টিতে ষষ্ঠ হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে বাংলাদেশের জয়ও নিশ্চিত করেন তানজিদ। 

৪টি চার ও ২টি ছক্কায় ৪০ বলে অপরাজিত ৫৪ রান করেন তানজিদ। ২ বাউন্ডারিতে ১৮ বলে ১৮ রানে অপরাজিত থাকেন লিটন। দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তানজিদ ও লিটন। ২১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন নাসুম। 

টি-টোয়েন্টি ফরম্যাটে এই নিয়ে টানা তৃতীয় সিরিজ জয় বাংলাদেশের। নিজেদের সর্বশেষ দুই সিরিজে শ্রীলংকা ও পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা।

আগামী ৩ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলবে দু’দল।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add