for Add

ভুটানের কাছে হোঁচট খেলো বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল মহিলা চ্যাম্পিয়নশিপে নিজেদের পঞ্চম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশ। স্বাগতিক ভুটানের সাথে ১-১ গোলে ড্র মূল্যবান পয়েন্ট নষ্ট করেছে বাংলাদেশ দল।

এই ড্রতে চ্যাম্পিয়ন হওয়ার পথ বাংলাদেশের জন্য কঠিন হয়ে গেল। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ভারত। আজ দিনের দ্বিতীয় ম্যাচে নেপালকে হারালে এক ম্যাচ হাতে থাকতেই চ্যাম্পিয়ন হবে ভারত। নেপালের কাছে ভারত হারলেই শিরোপা জয়ের আশা টিকে থাকবে বাংলাদেশের।

ভুটানের থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ম্যাচের ষষ্ঠ মিনিটে প্রথম গোলের দেখা পায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে সৃষ্ট আক্রমণে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করেন পূর্ণিমা মারমা।

১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করার পথেই ছিল বাংলাদেশ। কিন্তু প্রথমার্ধের শেষ দিকে রক্ষণের ভুলে গোল হজম করে বাংলাদেশ। বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বাংলাদেশ গোলরক্ষক মেঘলা রানীকে বোকা বানিয়ে গোল আদায় করে নেন ভুটানের চোর্টেন জাংমো। এতে ১-১ সমতায় শেষ হয় ম্যাচের প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়েও স্কোর লাইনে কোন পরিবর্তন আনতে পারেনি দুই দল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই  মাঠ ছাড়তে হয়।

এর আগে, স্বাগতিক ভুটানকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছিল বাংলাদেশ। এরপর ভারতের কাছে ২-০ গোলে হেরে যায় তারা। তবে পরের ম্যাচে নেপালকে ৩-০ গোলে হারায় দেয় বাংলাদেশ। ফিরতি লিগে নেপালকে আবারও উড়িয়ে দেয় তারা। ৪-১ গোলে জয় পায় বাংলাদেশ।

বাংলাদেশের সাথে আজ  ড্র করে টুর্নামেন্টে প্রথম পয়েন্টের দেখা পায় ভুটান। ৫ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে তারা। ৪ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে আছে নেপাল।

আগামী ৩১ আগস্ট একই ভেন্যুতে লিগ পর্বে নিজেদের ষষ্ঠ ও শেষ ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সব সংবাদ

জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add