for Add

কোকো আন্তর্জাতিক দাবায় চ্যাম্পিয়ন মিনহাজ

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ড্যান্ডি ফাউন্ডেশনের আয়োজনে আরাফাত রহমান কোকো আন্তর্জাতিক ব্লিটজ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ মিনহাজ উদ্দিন। ৭ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে টাইব্রেকিং পদ্ধতির মাধ্যমে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর এই আন্তর্জাতিকমাস্টার ।

সমান পয়েন্ট নিয়ে ফিদেমাস্টার নাইম হক রানারআপ, ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয় ও ক্যান্ডিডেটমাস্টার মো. আবু হানিফ চতুর্থ স্থান লাভ করেছেন।

এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তরা হলেন ক্যান্ডিডেটমাস্টার সোহেল চৌধুরী, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ফিদেমাস্টার শরীফ হোসেন, রায়হান রশিদ মুগ্ধ, আবদুল মান্নান, ক্যান্ডিডেটমাস্টার মনির হোসেন, আহমেদুল করিব চৌধুরী, মোকসেদ খান, নারী ফিদেমাস্টার নোশিন আঞ্জুম, ফরহাদুর রহমান সাবাব, নারী ফিদেমাস্টার ওয়ারসিয়া খুশবু, সাফায়েত কিবরিয়া আযান, মাবরুর রাদ, রিয়াদ রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ও মোহাম্মদ জয়নাল।

খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন লন্ডনের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ও নারায়ণগঞ্জ ড্যান্ডি ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. আলিয়ার হোসেন। অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘তরুণ সমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে। মাদকমুক্তি দেশ গড়তে হবে। সমাজের অন্যায় অনিয়ম রুখে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হুমায়ুন পাটওয়ারী, ফয়েজ কাউছার, দিপু চৌধুরী, সাইদুল্লাহ রিদয়, ওয়ালী হোসেন দিপন, বিল্লাল হোসেন রবিন ও আন্তর্জাতিক আরবিটার হারুন অর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেশের প্রথম ক্রীড়া বিষয়ক নিউজ পোর্টাল ‘দ্য ডেইলি স্পোর্টস টোয়েন্টিফোর ডটকম’-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোরসালিন আহমেদ।

উল্লেখ্য, বিজয়ীদের মধ্যে ৪১ হাজার টাকা অর্থ পুরস্কার দেওয়া হয়। নারায়ণগঞ্জ ক্লাবের ক্যাফেটেরিয়ায় আজ ২৭ আগস্ট বুধবার ৭ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে একজন আন্তর্জাতিকমাস্টার, ৬ জন ফিদেমাস্টার, ২ জন নারী ফিদেমাস্টার ৩ জন ক্যান্ডিডেটমাস্টার, আন্তর্জাতিক রেটেড খেলোয়াড়সহ ৭২ জন অংশগ্রহণ করেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add