for Add

চ্যাম্পিয়ন্স লিগে বাংলাদেশের ৫ নারী ফুটবলার

বাংলাদেশের কোনো ক্লাব খেলার সুযোগ পায় না এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগ খেলার। তবে দক্ষিণ এশিয়ার ছোট্ট দেশ ভুটানের ক্লাব খেলে এশিয়ার এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায়। আর ভুটানের ক্লাবের কল্যাণে বাংলাদেশের মেয়েদের খেলা হয় চ্যাম্পিয়ন্স লিগে।

সেই ধারাবাহিকতায় এবারের চ্যাম্পিয়ন্স লিগে খেলবেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পাঁচ তারকা খেলোয়াড়-অধিনায়ক আফঈদা খন্দকার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, শাহেদা আক্তার রিপা ও স্বপ্না রানী। তাদের সবারই চ্যাম্পিয়ন্স লিগে অভিষেক হবে ভুটানের রয়েল থিম্পু কলেজের জার্সিতে।

গত আসরে ভুটানের রয়েল থিম্পু কলেজ দলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলে এসেছেন ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা ও মনিকা চাকমা। সাবিনা খাতুন গেলেও তার খেলা হয়নি নিবন্ধন ঝামেলার কারণে। এবারের চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে ভুটানের ক্লাবটি।

রয়েল থিম্পু কলেজের হয়ে ভুটানের ঘরোয়া লিগ খেলছেন তহুরা খাতুন ও শামসুন্নাহার জুনিয়র। পরে রিপাও খেলেছেন দলটির জার্সিতে ঘরোয়া লিগে। তবে আফঈদা খন্দকার ও স্বপ্না রানী ক্লাবটিতে নিবন্ধিত হয়েছেন শুধু চ্যাম্পিয়ন্স লিগ খেলতে। বৃহস্পতিবার পাঁচ বাংলাদেশি ফুটবলারসহ রয়েল থিম্পু কলেজ দল ভুটান থেকে লাওস রওয়ানা হয়েছে।

এএফসি নারী চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের খেলা শুরু হবে ২৫ আগস্ট। আফঈদাদের ক্লাব রয়েল থিম্পু কলেজ পড়েছে ‘ডি’ গ্রুপে। প্রতিপক্ষ আছে চাইনিজ তাইপে, উত্তর কোরিয়া ও লাওসের ক্লাব। এই গ্রুপের খেলা হবে লাওসে ২৫ থেকে ৩১ আগস্ট।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add