for Add

চট্টগ্রামে প্রথমবার হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট

আগামী ২৮ আগস্ট চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে রিজিওনাল ক্রিকেট টুর্নামেন্ট। টি-২০ ফরম্যাটে আয়োজিত এবারের আসরে অংশগ্রহণ করছে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলা দল।

আজ বৃহস্পতিবার বিকেলে নগরের একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আকরাম খান বলেন, ‘তৃণমূলে ঝিমিয়ে পড়া ক্রিকেটকে জাগিয়ে তুলতে প্রথমবারের মতো এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। বিসিবির বোর্ড সভাপতির ইচ্ছা এবং চট্টগ্রামে ক্রিকেটকে পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী প্রতিষ্ঠানদের আগ্রহের কারণে এ টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে।’ ক্রিকেটের প্রয়োজনে ভবিষ্যতেও এ টুর্নামেন্ট চালু থাকলে দেশের ক্রিকেটই লাভবান হবে বলেও জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে বাজেট ধরা হয়েছে প্রায় ৮০ লাখ টাকা। এর মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৪৩ লাখ টাকা এবং অবশিষ্ট ৩৭ লাখ টাকা ৬টি স্পন্সর প্রতিষ্ঠান প্রদান করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে প্রস্তুতি ও অনুশীলন খরচ, আবাসন, খাবার, খেলার পোশাক, দৈনিক ভাতা, যাতায়াত ভাতাসহ যাবতীয় সুবিধাদি প্রদান করা হবে। প্রতিযোগিতার খেলাসমূহ ২৮ আগস্ট থেকে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে এবং ৩০ আগস্ট থেকে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্ট গ্রুপ এ-এর ৫টি দল : ফোর্টিস রাঙ্গামাটি, কন্টিনেন্টাল খাগড়াছড়ি, এশিয়ান চট্টগ্রাম, ইস্পাহানি ফেনি, এবি ব্যাংক চাঁদপুর।

গ্রুপ বি-এর ৬টি দল : কন্টিনেন্টাল ব্রাহ্মণবাড়িয়া, ফোর্টিস কুমিল্লা, ইস্পাহানি লক্ষ্মীপুর, ক্লিফটন কক্সবাজার, এবি ব্যাংক নোয়াখালী, এশিয়ান বান্দরবান।

২৮ আগস্ট সকালে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক মঞ্জুর আলম মঞ্জুসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের মালিকরা উপস্থিত ছিলেন।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add