for Add

সাফ ফুটবলে বাংলাদেশের জয়ের সূচনা

সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভুটানকে প্রথম ম্যাচে ৩-১ গোলে পরাজিত করেছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন আলপি আক্তার।

আজ ২০ আগস্ট থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে দুই অর্ধেই ভুটানের মেয়েদের উপর দাপট দেখিয়েছে বাংলাদেশ। একের পর এক আক্রমণে ভুটানের রক্ষণভাগকে ব্যস্ত রেখেছিল অর্পিতা বিশ্বাসের দল।

ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মধ্যে অবশ্য ভুটান এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। সোনাম কুয়েনদেনের দূর্বল শট আটকাতে গিয়ে কিছুটা এলোমেলো করে ফেলেছিলেন বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রানী রায়, ফিরতি প্রচেষ্টায় কোনোমতে বলটি আটকান তিনি।

৩৩ মিনিটে কর্ণার থেকে মোমিতা খাতুনের শট লাইনের উপর থেকে ক্লিয়ার করেন ভুটানের এক ডিফেন্ডার। ৪০ মিনিটে উম্মে কুলসুমের জোড়ালো শট কর্ণারের মাধ্যমে রক্ষা করেন ভুটানের গোলরক্ষক কেলজাং ওয়াংমো। তার আগে ডানদিক থেকে মামনি চাকমার শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন ওয়াংমো। ৪২ মিনিটে সুরভি আকন্দ প্রীতির শট ক্রসবারে লেগে ফেরত আসলে আবারো হতাশ হতে হয় বাংলাদেশকে।

প্রথমার্ধের যোগ হওয়া সময়ে আরিফার ক্রস ডিবক্সের মধ্যে ওয়াংমো এগিয়ে এসে ধরতে ব্যর্থ হলে প্রীতির গায়ে লেগে বল জালে জড়ায় (১-০)।

দ্বিতীয়ার্ধেও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় ৫৩ মিনিটে বক্সের বাইরে থেকে আলপি জোড়ালো শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। ৬০ মিনিটে ডানদিক থেকে একটি শট মেঘলা রানী রুখে দিলে ফিরতি বল জালে জড়ান রিনজিন ডেমা (২-১)।

৬৪ মিনিটে কর্ণার থেকে আলপি নিজের দ্বিতীয় গোল করেন (৩-১)।

শুক্রবার দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : মেঘলা রানী রায় (গোলরক্ষক), অর্পিতা বিশ্বাস (অধিনায়ক), শিউলি রায়, আরিফা আক্তার, ক্রানুচিং মার্মা, মামনি চাকমা, উম্মে কুলসুম, আলপি আক্তার, থুইনু মার্মা, মোমিতা খাতুন, সুরভি আকন্দ প্রীতি।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add