for Add

ঢাকায় হতে যাচ্ছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’

বাংলাদেশের তরুণ সমাজকে খেলাধুলা ও সুস্থ জীবনযাপনে উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’ শীর্ষক এক দৌড় প্রতিযোগিতা। আগামী ১৩ সেপ্টেম্বর ঢাকার হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ইভেন্টের বিস্তারিত তথ্য ও আনুষ্ঠানিক অংশীদারিত্ব ঘোষণা করা হয়। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং শারীরিক ও মানসিক সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করা।

‘ভেলোসিটি ১৫কে রান এডিশন ১’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল। তিনি বলেন, ‘এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক শক্তি ও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করবে। সমাজের অবক্ষয় রোধে কাজ করাই আমাদের লক্ষ্য।’

আয়োজনের উইমেন্স ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত আছেন দেশের টেবিল টেনিসের কিংবদন্তি জোবেরা রহমান লিনু। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি সুস্থ জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই দৌড় প্রতিযোগিতা হাজারো তরুণকে অনুপ্রাণিত করবে।’ তিনি মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে উৎসাহিত করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ফার্মার প্রধান নির্বাহী এ কে এম আহসানুল্লাহ, ভেলোসিটির কো-ফাউন্ডার রাকিবুল হোসাইন ও এম আই শাকিল। তারা সবাই আশাবাদ ব্যক্ত করেন যে, এটি বাংলাদেশের ক্রীড়া অঙ্গনে একটি নতুন মাত্রা যোগ করবে।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এরই মধ্যে তিন হাজারের বেশি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এবং তারা মোট পাঁচ হাজার রেজিস্ট্রেশনের আশা করছেন। প্রতিযোগিতাটি ১৫ কিলোমিটার, সাড়ে ৭ কিলোমিটার এবং ১ কিলোমিটার- এই তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আর্থিক পুরস্কার, ক্রেস্ট ও মেডেল।

ভেলোসিটি একটি স্পোর্টস ইভেন্ট অর্গানাইজেশন, যারা এই ইভেন্টের মাধ্যমে তাদের যাত্রা শুরু করলো। তারা সমাজের সর্বস্তরের মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ভবিষ্যতে আরও ইভেন্টের আয়োজন করার পরিকল্পনা করছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add