for Add

দীর্ঘ অপেক্ষার পর অনূর্ধ্ব-২০ নারী দল এশিয়ান কাপে

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-১ গোলের বড় ব্যবধানে হারের পর নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের ওঠার সম্ভাবনা বেঁচে ছিল শুধু সমীকরণে। সেরা তিন রানার্সআপের একটি হওয়ার জন্য দিনের অন্য তিনটি ম্যাচের দিকে তাকিয়ে ছিলেন বাংলাদেশের মেয়েরা। এর মধ্যে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল চীন ও লেবাননের ‘ই’ গ্রুপের ম্যাচটি।

এই ম্যাচে চীন জিতুক সেই প্রার্থনাই করছিলেন আফঈদা খন্দকাররা। শেষ পর্যন্ত চীন জিতে বাংলাদেশের মেয়েদের মুখে হাসি ফুটিয়েছে। সেরা তিন রানার্সআপের একটি হয়ে থাইল্যান্ডের মাটিতে হতে যাওয়া ২০২৬ অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের মেয়েরা। চীন ৮-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননকে।

গত মাসে বাংলাদেশ নারী জাতীয় দল মিয়ানমার জয় করে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করে ইতিহাস গড়েছিল। এবার সিনিয়রদের পথ অনুসরণ করে অনূর্ধ্ব-২০ দলের মেয়েরাও উঠলো প্রথমবারের মতো এশিয়ান কাপে। ৩৮ দিনের ব্যবধানে দুটি ইতিহাস তৈরি হলো বাংলাদেশের নারী ফুটবলে। জাতীয় দল এশিয়ান কাপ খেলবে মার্চে অস্ট্রেলিয়ায় এবং অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে।

১ থেকে ১৮ এপ্রিল এফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ হবে থাইল্যান্ডে। ১২ দলের এই লড়াই থেকেও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে খেলার সুযোগ থাকবে। আগামী বছর ৫ থেকে ২৭ সেপ্টেম্বর পোল্যান্ডে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে খেলবে এশিয়ান কাপের চার সেমিফাইনালিস্ট দল। জাতীয় দলের মতো ইয়ুথ দলের সামনেও এখন বিশ্বকাপের হাতছানি।

বাংলাদেশ ‘এইচ’ গ্রুপে প্রথম ম্যাচে ৩-১ গোলে স্বাগতিক লাওসকে এবং দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে ৮-০ গোলে হারিয়ে এবং শেষ ম্যাচে ৬-১ গোলে হেরেছে দক্ষিণ কোরিয়ার কাছে। এই গ্রুপ থেকে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশ উঠলো চূড়ান্ত পর্বে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add