for Add

ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্ব ফুটবলে অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। ২০২৪-২৫ মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে এই তালিকা থেকে সেরাদের বেছে নিবে আয়োজক ফরাশি ম্যাগাজিন ফ্রান্স ফুটবল।

গত মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় এবার বর্ষসেরার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন পিএসজি ফরোয়ার্ড ওসমানে ডেম্বেলে। লুইস এনরিকের দলের হয়ে দুর্দান্ত পারফর্ম করা ২৮ বছর বয়সী ডেম্বেলের হাতেই এবার দেখা যেতে পারে ব্যালন ডি’অর শিরোপা। একইসাথে এই তালিকায় আরো রয়েছেন বার্সেলোনার ১৮ বছর বয়সী তরুন তুর্কি লামিন ইয়ামাল ও তার ব্রাজিলিয়ান সতীর্থ রাফিনহা। বর্তমান ব্যালন ডি’র বিজয়ী ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রড্রি হাঁটুর গুরুতর ইনজুরির কারণে গত মৌসুমের প্রায় বেশীরভাগ সময়ই অনুপস্থিত ছিলেন। কিন্তু তার সতীর্থ আর্লিং হালান্ড রয়েছেন সংক্ষিপ্ত তালিকায়।

২০২৫ ব্যালন ডি’অর মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা :

১. ওসমানে ডেম্বেলে (পিএসজি)
২. গিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি)
৩. জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)
৪. ডিসায়ার ডুয়ে (পিএসজি)
৫. ডেনজেল ডামফ্রাইস (ইন্টার মিলান)
৬. সেরহু গুইরাসি (বরুসিয়া ডর্টমুন্ড)
৭. আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
৮. ভিক্টর গিওকেরেস (আর্সেনাল)
৯. আশরাফ হাকিমি (পিএসজি)
১০. হ্যারি কেন (বায়ার্ন মিউনিখ)
১১. কাভিচা কাভারাটসখেলিয়া (পিএসজি)
১২. রবার্ট লিওয়ানদোস্কি (বার্সেলোনা)
১৩. এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার (লিভারপুল)
১৪. লটারো মার্টিনেজ (ইন্টার মিলান)
১৫. স্কট ম্যাকটোমিনে (নাপোলি)
১৬. কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ)
১৭. নুনো মেনডেস (পিএসজি)
১৮. হুয়াও নেভেস (পিএসজি)
১৯. পেড্রি (বার্সেলোনা)
২০. কোল পালমার (চেলসি)
২১. মিখায়েল ওলিসে (বায়ার্ন মিউনিখ)
২২. রাফিনহা (বার্সেলোনা)
২৩. ডিক্লান রাইস (আর্সেনাল)
২৪. ফাবিয়ান রুইজ (পিএসজি)
২৫. ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
২৬. মোহাম্মদ সালাহ (লিভারপুল
২৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
২৮. ভিটিনহা (পিএসজি)
২৯. লামিন ইয়ামাল (বার্সেলোনা)
৩০. ফ্লোরিয়ান রিটজ (লিভারপুল)

নারী ব্যালন ডি’র মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা :
১. লুসি ব্রোঞ্জ (চেলসি ও ইংল্যান্ড)
২. বারব্রা বান্ডা (ওরলান্ডো প্রাইড ও জাম্বিয়া)
৩. এইতানা বোনমাতি (বার্সেলোনা ও স্পেন)
৪. স্যান্ডি বাল্টিমোর (চেলসি ও ফ্রান্স)
৫. মারিয়োনা কালডেনটি (আর্সেনাল ও স্পেন)
৬. ক্লারা বুল (বায়ার্ন মিউনিখ ও জার্মানী)
৭. সোফিয়া ক্যান্টোরে (ওয়াশিংটন স্পিরিট ও ইতালি)
৮. স্টেফ ক্যাটলি (আর্সেনাল ও অস্ট্রেলিয়া)
৯. মেলচি ডায়েলে ডুমোরনে (ওএল লিঁওনেস ও হাইতি)
১০. টেমওয়া চাউইঙ্গা (কানসাস সিটি কারেন্ট ও মালাভি)
১১. এমিলি ফক্স (আর্সেনাল ও যুক্তরাষ্ট্র)
১২. ক্রিস্টিয়ান গিরেলি (জুভেন্টাস ও ইতালি)
১৩. এস্থার গঞ্জালেজ (গোথাম এফসি ও স্পেন)
১৪. ক্যারোলিন গ্র্যাহাম হানসেন (বার্সেলোনা ও নরওয়ে)
১৫. প্যাট্রি গুইজারো (বার্সেলোনা ও স্পেন)
১৬. আমান্ডা গুটিয়ারেস (পালমেইরাস ও ব্রাজিল)
১৭. হানাহ হ্যাম্পটন (চেরসি ও ইংল্যান্ড)
১৮. পারনিলে হার্ডার (বায়ার্ন মিউনিথ ও ডেনমার্ক)
১৯. লিন্ডসে হিপস (ওএল লিঁওনেস ও যুক্তরাষ্ট্র)
২০. কোল কেলি (আর্সেনাল ও ইংল্যান্ড)
২১. মার্তা (ওরলান্ডো প্রাইড ও ব্রাজিল)
২২. ফ্রিডা লিনহার্ডসেন মানুম (আর্সেনাল ও নরওয়ে)
২৩. এওয়া পায়োর (বার্সেলোনা ও পোল্যান্ড)
২৪. ক্লারা মাতেও (প্যারিস এফসি ও ফ্রান্স)
২৫. এ্যালেসিয়া রুসো (আর্সেনাল ও ইংল্যান্ড)
২৬. ক্লডিয়া পিনা (বার্সেলোনা ও স্পেন)
২৭. এ্যালেক্সিয়া পুটেলাস (বার্সেলোনা ও স্পেন)
২৮. ইয়োহানা রিটিং কেনিয়ার্ড (চেলসি ও সুইডেন)
২৯. ক্যারোলিন উইয়ান (রিয়াল মাদ্রিদ ও স্কটল্যান্ড)
২০. লিয়াহ উইলিয়ামসন (আর্সেনাল ও ইংল্যান্ড)

বর্ষসেরা ক্লাব (পুরুষ) :
বার্সেলোনা, বোটাফোগো, চেলসি, লিভারপুল, পিএসজি

বর্ষসেরা ক্লাব (নারী) :
আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, ওএল লিঁওনেস, ওরলান্ডো প্রাইড

বর্ষসেরা কোচ (ইওহান ক্রুইফ ট্রফি) পুরুষ :
১. এন্টোনিও কন্টে (নাপোলি)
২. লুইস এনরিকে (পিএসজি)
৩. হান্সি ফ্লিক (বার্সেলোনা)
৪. এনজো মারসেকা (চেলসি)
৫. আর্নে স্লট (লিভারপুল)

বর্ষসেরা গোলরক্ষক (লেভ ইয়াসিন ট্রফি) পুরুষ :
১. এমিলিয়ানো মার্টিনেজ (এ্যাস্টন ভিলা ও আর্জেন্টিনা)
২. এ্যালিসন বেকার (লিভারপুর ও ব্রাজিল)
৩. ইয়াসিন বুনো (আল হিলাল ও মরক্কো)
৪. লুকাস শেভালিয়ার (লিলি ও ফ্রান্স)
৫. থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ ও বেলজিয়াম)
৬. গিয়ানলুইগি ডোনারুমা (পিএসজি ও ইতালি)
৭. ইয়ান ওবলাক (এ্যাথলেটিকো মাদ্রিদ ও স্লোভেনিয়া)
৮. ডেভিড রায়া (আর্সেনাল ও স্পেন)
৯. ম্যাটজ সেলেস (নটিংহ্যাম ফরেস্ট ও বেলজিয়াম)
১০. ইয়ান সোমার (ইন্টার মিলান ও সুইজারল্যান্ড)

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add