for Add

তৃষ্ণার হ্যাটট্রিকে পূর্ব তিমুরের জালে ৮ গোল

এএফসি নারী অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয় ম্যাচে বিশাল জয় পেয়েছে বাংলাদেশ। শুক্রবার লাওসে অনুষ্ঠিত নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৮-০ গোলে উড়িয়ে দিয়েছে পূর্ব তিমুরকে। বাংলাদেশ প্রথমার্ধে ৪-০ গোলে এগিয়েছিল।

বাংলাদেশের তৃষ্ণা রানী হ্যাটট্রিক করেছেন। অন্য পাঁচ গোল করেছেন সিনহা জাহান শিখা, শান্তি মার্ডি, নবিরন, সাগরিকা ও মুনকি আক্তার।

এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে হারিয়েছিল স্বাগতিক লাওসকে।

আজ জয়ের পাশাপাশি ব্যবধান বড় দরকার ছিল বাংলাদেশের। সেই লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক কৌশলে খেলতে থাকে পিটার বাটলারের দল। তবে শুরুর দিকে গোল পাচ্ছিল না বাংলাদেশ। বাংলাদেশ ৮-০ ব্যবধানে জিতলেও গোলের খাতা খুলতে অপেক্ষা করতে হয়েছে ২০ মিনিট।

সিনহা জাহান শিখার গোলে বাংলাদেশ লিড নেয় ২০ মিনিটে। এরপর ৩২ মিনিটে শান্তি মার্ডি অনন্য কীর্তি করেন অলিম্পিক গোলের মাধ্যমে। তার নেওয়া কর্নার কিক অন্য কারো স্পর্শ ছাড়াই আশ্রয় নেয় জালে। ফুটবলে এমন গোলকে অলিম্পিক গোল হিসেবেই খ্যাত।

৩৬ মিনিটে নবিরন ও বিরতির ঠিক আগ মুহূর্তে তৃষ্ণার গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় আফঈদা খন্দকারা।

বিরতির পর বেশ কয়েকজন খেলোয়াড় বদলিয়ে নতুন শক্তিতে প্রতিপক্ষের ওপর আরও চাপ সৃষ্টির কৌশল নেন বাটলার। ৫৭ মিনিটে তৃষ্ণার দ্বিতীয় গোলে বাংলাদেশের ব্যবধান দাঁড়ায় ৫-০। ৭৩ মিনিটে সাগরিকা এবং ৮৩ মিনিটে তৃষ্ণা হ্যাটট্রিক পূরণ করলে বাংলাদেশ এগিয়ে যায় ৭-০ ব্যবধানে। ইনজুরি সময়ে মুনকির গোল বাংলাদেশকে এনে দেয় ৮-০ ব্যবধানের বিশাল জয়।

দুই জয়ে বাংলাদেশ পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের শীর্ষে আছে। সন্ধ্যায় গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়া খেলবে লাওসের বিপক্ষে। বাংলাদেশের শেষ ম্যাচ ১০ আগস্ট দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। ওই ম্যাচের ফলই নির্ধারণ করবে ‘এইচ’ গ্রুপের ভাগ্য।

গ্রুপ চ্যাম্পিয়ন দল উঠবে এএফসি এশিয়ান কাপ ২০২৬ আসরের চূড়ান্ত পর্বে। রানার্সআপ ৮ দলের মধ্যে সেরা তিনটিও পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের টিকিট।

দুই ম্যাচ জিতে বাংলাদেশ এখনো চূড়ান্ত পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রেখেছে।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add