for Add

যুক্তরাষ্ট্রের মাটিতে কি ২০২৬ বিশ্বকাপ খেলতে পারবে ইরান?

শুরু করেছিল ইসরায়েল। এরপর তাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সঙ্গে অঘোষিত যুদ্ধে যুক্তরাষ্ট্রও প্রতিপক্ষ। আন্তর্জাতিক ভূ-রাজনীতিতে যখন এই অবস্থা, তখন ক্রীড়াঙ্গনেও জোরেসোরে উঠছে যৌক্তিক এক প্রশ্ন-যুক্তরাষ্ট্রের মাটিতে ২০২৬ ফুটবল বিশ্বকাপে কি খেলতে পারবে ইরান?

২০২৬ ফুটবল বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। ইরানও এই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে শত্রুতা তৈরি হয়েছে, তাতে বড় এক সংকট দেখা দিয়েছে।

ইরান টানা চতুর্থবারের মতো ফুটবল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু এখন যে পরিস্থিতি, ২০২৬ বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে আমেরিকান ভূখণ্ডে যেকোনো খেলার ক্ষেত্রে।

ইতিহাস বলে, যুদ্ধের সংঘাতে জড়ানো দেশকে এর আগে নিষিদ্ধ করেছে ফিফা। ২০২২ সালে ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোয় রাশিয়াকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করে ফিফা ও উয়েফা। এ ছাড়া নব্বইয়ের দশকে বলকান যুদ্ধের কারণে সাবেক যুগোস্লাভিয়াকে নিষিদ্ধ করেছিল বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।

২০২৬ বিশ্বকাপ আয়োজনে ফিফার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত হয়ে কাজ করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের সম্পর্কও বেশ ভালো। সেক্ষেত্রে ট্রাম্প তার প্রভাব খাটিয়ে ইরানকে কাবু করতেও পারেন।

যদি ইরান শেষ পর্যন্ত এই ধরনের নিষেধাজ্ঞা এড়াতেও পারে, তবু একটা সমস্যা থেকেই যাবে। ট্রাম্প সরকারের অভিবাসন নীতির অধীনে ইরানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আছে যুক্তরাষ্ট্রের। ফলে ইরানি নাগরিকরা খেলা দেখার জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। তবে ইরানের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের জন্য এ নিয়ম হয়তো শিথিল করা হতে পারে।

সেক্ষেত্রে ইরানকে যেন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে না হয়, সেভাবে ড্র সাজাতে পারে ফিফা। গ্রুপ-এ’তে পড়লে ইরান তাদের ম্যাচগুলো খেলতে পারবে মেক্সিকোতে। সেখানে প্রবেশে বাধা নেই সমর্থকদের।

তবে সমস্যা হবে যদি ইরান ৪৮ দলের গ্রুপ পর্ব পেরিয়ে শেষ ৩২-এ উঠে আসে। তখন যুক্তরাষ্ট্রের মাটিতে খেলতে হতে পারে। সবমিলিয়ে কিছুটা জটিলতা রয়েই যাচ্ছে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add