for Add

স্কটল্যান্ডকে হারিয়ে ১০ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

দীর্ঘ দশ বছর পর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল বাংলাদেশ দল। আজ বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের উদ্বোধনী ম্যাচে ‘বি’ গ্রুপে বাংলাদেশ ১৬ রানে হারিয়েছে স্কটল্যান্ডকে। ২০১৪ সালে ঘরের মাঠে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমে সর্বশেষ জয় পেয়েছিল টাইগ্রেসরা। ওই আসরে শ্রীলংকা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল তারা। এরপর চারটি বিশ্বকাপে ১৬ ম্যাচে জয়হীন ছিল বাংলাদেশ নারী দল।

স্কটল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করে বাংলাদেশ। এরপর স্কটল্যান্ডকে ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানের বেশি করতে দেয়নি বাংলাদেশের বোলাররা। এ ম্যাচে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন অধিনায়ক নিগার সুলতানা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৭ বলে ২৬ রান সংগ্রহ করেন বাংলাদেশের দুই ওপেনার সাথী রানী ও মুরশিদা খাতুন। ১টি চারে ১৪ বলে ১২ রান করে প্রথম ব্যাটার হিসেবে আউট হন মুরশিদা।

দ্বিতীয় উইকেটে সাথীর সাথে বাংলাদেশের রানের চাকা ঘুরিয়েছেন তিন নম্বরে নামা সোবহানা মোস্তারি। এই জুটি ১’শ রান পার করে। ৪৪ বলে ৪২ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ১২তম ওভারে সাজঘরে ফেরার আগে ৩টি চারে ৩২ বলে ২৯ রান করেন সাথী। সাথীর বিদায়ে ক্রিজে এসে রান আউটের ফাঁদে পড়ে গোল্ডেন ডাক মারেন অভিষেক ম্যাচ খেলতে নামা তাজ নেহার।

উইকেটে সেট হয়েও বড় ইনিংস খেলতে পারেননি সোবহানা। ২টি বাউন্ডারিতে ৩৮ বলে ৩৬ রান করেন তিনি।

৮৬ রানে চতুর্থ উইকেট পতনের পর বাংলাদেশের মিডল অর্ডারকে চেপে ধরেন স্কটল্যান্ডের অফ-স্পিনার সাসকিয়া হর্লি। ১৮তম ওভারে স্বর্ণা আকতার ও রিতু মনিকে শিকার করেন হর্লি। স্বর্ণা ও রিতু ৫ রান করে করেন। ১০৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ।

শেষ দিকে অধিনায়ক নিগার সুলতানার ১টি চারে ১৮ বলে ১৮ এবং ফাহিমা খাতুনের ২টি বাউন্ডারিতে ৫ বলে অপরাজিত ১০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। হর্লি ২ ওভারে ১৩ রানে ৩ উইকেট নেন।

বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১২০ রানের টার্গেটে পাওয়ার প্লেতে ৩১ রানে ২ উইকেট হারায় স্কটল্যান্ড। হর্লিকে ৮ রানে লেগ-স্পিনার ফাহিমা খাতুন এবং অধিনায়ক ক্যাথরিন ব্রাইসকে ১১ রানে আউট করেন পেসার মারুফা আকতার।

শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করেও পারেনি স্কটল্যান্ড। মিডল অর্ডারে স্কটল্যান্ডকে চাপে ফেলেন পেসার রিতু মনি। অ্যালিসা লিস্টারকে ১১ ও ডার্সি কার্টারকে ২ রানে সাজঘরে পাঠান রিতু। প্রিয়নাজ চ্যাটার্জি ৫ রানে রান আউট হলে ১৫তম ওভারে ৭০ রানে পঞ্চম উইকেট হারায় স্কটল্যান্ড।

১৮ ও ১৯তম ওভারে দুই উইকেট তুলে নিয়ে স্কটল্যান্ডকে ম্যাচ থেকে ছিটকে দেন দুই স্পিনার রাবেয়া খান ও নাহিদা আকতার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৭ উইকেটে ১০৩ রানের বেশি করতে পারেনি স্কটিশরা।

এক প্রান্ত আগলে লড়াই করলেও সতীর্থদের সাথে বড় কোন জুটি গড়তে পারেননি স্কটিশ ওপেনার সারাহ ব্রাইস। পুরো ইনিংস ব্যাট করে ১টি চারে ৫২ বলে অপরাজিত ৪৯ রান করে দলের হার এড়াতে পারেননি ব্রাইস।

বাংলাদেশের ছয় বোলারের মধ্যে পাঁচজনই উইকেটের দেখা পেয়েছেন। রিতু ১৫ রানে ২ উইকেট নেন। এছাড়া মারুফা, নাহিদা, ফাহিমা ও রাবেয়া ১টি করে উইকেট নেন।

আগামী ৫ অক্টোবর বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১০ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজ এবং ১২ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে টাইগ্রেসরা।

রাজনৈতিক পট পরিবর্তনের কারনে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় বাংলাদেশ থেকে বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেয় আইসিসি।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add