for Add

নয় বছর পর বাংলাদেশে আসছে দক্ষিণ আফ্রিকা

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আসন্ন টেস্ট সিরিজের সূচি আজ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ ২০১৫ সালে বাংলাাদেশ সফর করেছিলো দক্ষিণ আফ্রিকা।

দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর অনিশ্চয়তার মুখে পড়েছিলো। দেশের সাম্প্রতিক অবস্থা পর্যবেক্ষণে সম্প্রতি নিরাপত্তা প্রতিনিধি দল পাঠিয়েছিলো দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) সবুজ সংকেত দিয়েছে চার সদস্যের নিরাপত্তা প্রতিনিধি দলটি। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশের মধ্যকার টেস্ট সিরিজের সূচি চূড়ান্ত করেছে বিসিবি।

২১ অক্টোবর থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টাইগারদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট শুরু করবে দক্ষিণ আফ্রিকা।

২৯ অক্টোবর থেকে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা।
সিরিজ শেষে ৩ নভেম্বর বাংলাদেশ ছাড়বে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।

এর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে দুই ম্যাচের টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্ট সিরিজ ড্র হলেও ওয়ানডে সিরিজ বাংলাদেশ এবং টি-টোয়েন্টি জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।

এখন পর্যন্ত ১৪ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে প্রোটিয়াদের জয় ১২টিতে ও ২টি ড্র হয়।

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফরের সূচি

২১-২৫ অক্টেবর : প্রথম টেস্ট, মিরপুর

২৯ অক্টোবর-২ নভেম্বর : দ্বিতীয় টেস্ট, চট্টগ্রাম

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add