for Add

মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল!

জিরোনার মাঠে গিয়ে রোববার রাতে ২টি গোল করেছেন লামিনে ইয়ামাল। শুধু গোল করেই ক্ষান্ত থাকেননি। পুরো ম্যাচজুড়ে আতঙ্ক তৈরি করে রেখেছিলেন জিরোনার রক্ষণে। সারাক্ষণই তাকে সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে জিরোনার ডিফেন্ডারদের। মোটকথা, পুরো ম্যাচটাই ছিল ইয়ামালময়। পক্ষে-বিপক্ষে – সবাইকেই রীতিমত মুগ্ধ করে ছেড়েছেন ইয়ামাল।

বার্সেলোনা যাদের বিপক্ষে খেলেছে, সেই জিরোনা কোচ মিশেল তো সবচেয়ে বেশি মুগ্ধ লামিনে ইয়ামালের খেলা দেখে। যে কারণে বার্সার কাছে ১-৪ গোলে হারের পর মিশেল দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন ইয়ামালকে। জানিয়ে দিলেন, মেসির চেয়েও সেরা ফুটবলার হবেন লামিনে ইয়ামাল।

মাত্রই ১৭ বছর বয়সে পা রাখলেন স্প্যানিশ তরুণ স্ট্রাইকার ইয়ামাল। এই বয়সেই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন বার্সার এই স্প্যানিশ তারকা। তার পায়ে যে কি জাদু আছে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে জিরোনা। ৪-১ গোলে জয়ের সঙ্গে লা লিগায় ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে বার্সা।

বার্সার কাছে হারের পর সংবাদ সম্মেলনে মিশেল বলেন, ‘লামিনে অবশ্যই পার্থক্য সৃষ্টিকারী একজন ফুটবলার। আমার কাছে মনে হয়, মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের সেরা ফুটবলারের একজনে পরিণত হয়েছে সে।’

মেসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মেসির পরে আরও একটি মেসি আসবেন, এটা ভাবাটাই যেন বেশি হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, লামিনে ইয়ামাল যেভাবে উন্নতি করছে, এ ধারা অব্যাহত থাকলে সে এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারবে যেখানে মেসি পৌঁছেছেন।’

ম্যাচের পর বার্সা কোচ হান্সি ফ্লিকও মুগ্ধ ইয়ামালের খেলা দেখে। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি যে, সে গোল পেয়েছে। লামিনে সাধারণত শেষ পাসটাই দিয়ে থাকেন। আজ খুব খুশি হয়েছি যে, সে গোলও করতে পেরেছে।’

মাত্র এক সপ্তাহ আগেই লামিনে ইয়ামাল মেসিকে স্পর্শ করা সম্ভব নয় জানিয়ে বলেছেন, ‘মেসির সঙ্গে আমার তুলনা করবেন না। আমি আমার মত খেলতে চাই। মেসি এত বড় ফুটবলার যে, তার উচ্চতায় পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়।’

সব সংবাদ

তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে বিচ হ্যান্ডবলে বাংলাদেশের হার দিয়ে শুরু রোড টু ১০০০ গোল: মেসি-রোনালদোর কে কোথায় দাঁড়িয়ে? নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা ফ্রান্সের সামনে বাধা দুটি ‘বড় অভিশাপ’ নিউজিল্যান্ড সিরিজের আগে লম্বা সময় পাচ্ছে বাংলাদেশ মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই : ক্রীড়া প্রতিমন্ত্রী হারতে হারতে ড্র করেছে বাংলাদেশ সাউথ এশিয়ান জুনিয়র টিটিতে অংশ নিতে বাংলাদেশ এখন শিমলায় নতুন স্টেডিয়ামে ১০ মিনিটেই মেসির গোল বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন বিকেএসপিকে আধুনিকায়নের ঘোষণা ধৈর্য, চিন্তাশক্তি আর বুদ্ধিমত্ত্বার খেলা ব্রিজ: নাইমুল হাসান ব্রাজিল দলে নেইমার ইস্যুতে চাপে আনচেলত্তি, উত্তেজনা তুঙ্গে রাতে হাতিরঝিলে সাফ চ্যাম্পিয়নদের সংবর্ধনা বাঁ-হাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী মুস্তাফিজ মা হারালেন ক্রীড়া সাংবাদিক মহিউদ্দিন পলাশ সুদিনের আশায় দেশের গলফ ফিফা বিশ্বকাপ ফাইনালের টিকিটের দাম সাড়ে ১৩ লাখ টাকা সাফে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ কক্সবাজারে জাতীয় সার্ফিং প্রতিযোগিতা শুরু অবশেষে দেশে ফিরলেন বিসিবি সভাপতি বুলবুল আজ থেকে শুরু হচ্ছে যুব ক্রিকেট লিগ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী  বিশ্বকাপে আধিপত্য বিস্তার করতে পারছে না কেন ব্রাজিল? স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচে আজ আশরাফুল-নাফিসরা মুখোমুখি নেইমারের পক্ষ নিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক ফ্রান্সের কোচ হতে জিদানের সম্মতি টিমের সঙ্গে যোগ দিলেন হামজা এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশ এশিয়ান বিচ গেমসে যাচ্ছেন ফয়সাল প্রতিবাদী শুটার কলি নিষিদ্ধ জিয়া মেমোরিয়াল দাবায় খায়রুল চ্যাম্পিয়ন বিশ্ব ইনডোরে ইমরানুর ৩৭তম বিশ্বকাপে একই গ্রুপে ভারত-পাকিস্তান পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা পিএসএল খেলতে পাকিস্তানে গেলেন ছয় ক্রিকেটার ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ জিতে রেকর্ড জোকোভিচের নড়াইলে তারুণ্যের উৎসব চুকবল কর্মসূচি চট্টগ্রামকে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add