for Add

মোহামেডানকে হারিয়ে কিংসের ট্রেবল জয়

গোল, অতিরিক্ত সময়, টানটান উত্তেজনা, আপত্তি, আক্রমণ ও পাল্টা-আক্রমণ; কী ছিল না ফেডারেশন কাপের ফাইনালে। রুদ্ধশ্বাস ফাইনালে শেষ পর্যন্ত মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ২-১ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। এই জয়ে ট্রেবল জয়ের কীর্তি গড়লো বসুন্ধরা কিংস।

২০১৮ সালে ঘরোয়া ফুটবলের শীর্ষ স্তরে জায়গা পাওয়ার পর অনেক কীর্তি গড়লেও কখনোই এক মৌসুমে সব ট্রফির স্বাদ নেওয়া হয়নি কিংসের। এবার সেই কীর্তিতেই নাম লেখাল তারা। স্বাধীনতা কাপ ও লিগ শিরোপা ঘরে তোলার পর এবার ফেডারেশন কাপের শিরোপা জিতলো কিংস। আর এই তিনটিতেই তাদের প্রতিপক্ষ ছিল মোহামেডান। এর আগে, ২০১৩ সালে শেখ রাসেল ও ২০০২ সালে মোহামেডান এই কীর্তি গড়েছিল।

বুধবার (২২ মে) ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে দুদলের বেশ কয়েকটি ব্যর্থ আক্রমণ-পাল্টা আক্রমণে গোলশূন্য ব্যবধানে শেষ হয় প্রথমার্ধ।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৬৪তম মিনিটে দূরপাল্লার শটে মোহামেডানকে লিড এনে দেন সানডে। এরপর ম্যাচের ৮৮তম মিনিটে মোহামেডানের প্রতিরোধ ভেঙে বসুন্ধরা কিংসকে সমতায় ফেরান মিগেল দামাসেনা। এতে ১-১ সমতায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ।

ম্যাচের ১০৫তম মিনিটে কর্নার থেকে বসুন্ধরাকে ২-১ গোলে এগিয়ে দেন বদলি ডিফেন্ডার জাহিদ। এ সময় মোহামেডান গোলরক্ষক ফাউলের জোরালো আবেদন করলেও কর্ণপাত করেননি রেফারি। ম্যাচের বাকি সময়ে লিড ধরে রেখে তৃতীয়বারের মতো ফেডারেশন কাপ চ্যাম্পিয়নের মুকুট পরে বসুন্ধরা কিংস। -আরটিভি নিউজ

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add