for Add

প্যারিসে শেষ রাতটা ভালো হলো না এমবাপের

প্যারিসে শেষ রাত। নিজেদের ঘরের মাঠে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সিতে শেষ ম্যাচ। এ যেন নিয়তির খেলা। যা বোঝে না শেষ কিংবা শুরু; চলে নিজের গতিতে। তবু প্রত্যাশা তো থাকে অনেককিছুই। কিলিয়ান এমবাপেও হয়তো এমন অনেক কিছুই প্রত্যাশা করেছিলেন। তবে নিয়তি তাকে সেটি পেতে দেয়নি।

যাদের সঙ্গে দীর্ঘ ৭ বছর ধরে একই ড্রেসিংরুম শেয়ার করেছেন, জমা করেছেন হাজারো স্মৃতি; এই রাতের পর হয়তো এমবাপের জন্য সেই ড্রেসিং রুম দুই চোখে দেখাও বন্ধ হয়ে যাবে। নিজেদের মাঠ বলে আর খেলা হবে না প্রিন্সেস দে পার্কে।সূত্র: জাগোনিউজ২৪.কম

এই রাতে প্যারিসে এমবাপের বিদায় আর সিরি আঁ শিরোপা জয়ের উৎসবের আয়োজন করেছিল পিএসজি। কিন্তু তুলুজের বিপক্ষে ৩-১ গোলে হেরে সেই আনন্দ মাটি হয়ে গেছে এমবাপেদের। এই ম্যাচের পর আর প্যারিসের মাঠে পিএসজির জার্সিতে নামবেন না এমবাপে। তবে মৌসুমের বাকি কয়েকটি ম্যাচে খেলতে পারেন এমবাপে। সেসব ম্যাচ প্রিন্সেস দে পার্কে নয়।

এমবাপের শেষ ইচ্ছেটা ছিল, চলতি মৌসুমে পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতাবেন। কিন্তু নিজের সেই ইচ্ছেও পূরণ করতে পারেননি তিনি। বুরুসিয়া ডর্টমুন্ডের কাছে হেরে বিদায় নিতে আসরের সেমিফাইনাল থেকেই। জার্মান বুন্দেস লিগায় ক্লাবটির কাছে দুই লেগেই হেরেছে এমবাপের দল।

গতকাল ম্যাচ শেষে পিএসজি কোচ লুইস এনরিক বলেন, ‘অনুরাগীরা এমবাপ্পেকে তার প্রাপ্য শ্রদ্ধা জানিয়েছেন। তারুণ্য থাকা সত্ত্বেও সে একজন ক্লাব কিংবদন্তি। তার এখনও আমাদের সঙ্গে কয়েকটি ম্যাচ বাকি আছে। তবে আমি তাকে তার ক্যারিয়ারের জন্য শুভকামনা জানাই।’

এমবাপেকে নিয়ে সতীর্থ ডেম্বেলে বলেন, ‘সে ক্লাবকে অনেক কিছু দিয়েছে। অনেক কিছু করেছে। সে যা করেছে তাতে আমরা খুশি। পিএসজিতে ভালোভাবে বড় হয়েছে, সে অনেক কিছু অর্জন করেছে। সে একজন পিএসজি কিংবদন্তি। আমরা তাকে নিয়ে গর্বিত।’

তবে প্রিন্সেস দে পার্কে নিজের শেষ ম্যাচটা ভালোভাবেই শুরু করেছিলেন এমবাপে। ৮ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন তিনি। এরপর পিএসজির হয়ে আর কেউ গোল করতে পারেননি।

আর তুলুজ হয়ে গোল করেন থিস ডালিঙ্গা (১৩ মিনিটে), ইয়ান গোবো (৬৮ মিনিটে) ও ফাঙ্ক মাগরি ৯৫ মিনিটে।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add