for Add

ইতিহাস গড়তে যাচ্ছেন আম্পায়ার সেলিম লাকি

হকি লিগে ঢাকার ক্লাবগুলোর আস্থা নেই স্থানীয় আম্পায়ারদের ওপর। অথচ বাংলাদেশের আম্পায়াররা আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাঁশি বাজান দক্ষতার সঙ্গে। এশিয়া, ইউরোপ এমনকি আফ্রিকা অঞ্চলে আম্পায়ারিং করে সুনাম অর্জন করেছেন আন্তর্জাতিক হকি ফেডারেশনের এলিট প্যানেলের প্রথম ও একমাত্র বাংলাদেশি আম্পায়ার সেলিম লাকি।

এবার তিনি নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। প্রথমবারের মতো আমন্ত্রণ পেয়েছেন ঐতিহ্যবাহী আজলান শাহ কাপ হকিতে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে। আজ (শুক্রবার) তিনি এশিয়ান হকি ফেডারেশন থেকে মেইল পেয়েছেন। আগামী ৪ থকে ১১ মে মালয়েশিয়ার ইপোতে হবে এই টুর্নামেন্ট।

‘সব কিছু ঠিক থাকলে আমি ১ মে মালয়েশিয়া যাবো। এ টুর্নামেন্টে আশা করি কমপক্ষে তিনটি ম্যাচ পাবো। তাহলে একটি মাইলফলক স্পর্শ করবো। প্রথম বাংলাদেশি আম্পায়ার হিসেবে আমার ৫০ ম্যাচ পরিচালনার রেকর্ড হবে’-বলছিলেন সেলিম লাকি।

বাংলাদেশের সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করা লাকির আম্পায়ারিং শুরু হয় ২০১২ সালে। এ পর্যন্ত তিনি ৪৭ টি আন্তর্জাতিক ম্যাচে বাঁশি বাজিয়েছেন। এর মধ্যে তিনটি এশিয়ান কাপ ও দুটি এশিয়ান গেমস আছে। দ্বাদশ এসএ গেমসে ভারত ও পাকিস্তানের ফাইনাল ম্যাচ পরিচালনা করে অনন্য রেকর্ড গড়েছিলেন তিনি।

লাকি আফ্রিকা অঞ্চলের অলিম্পিক কোয়ালিফাইং খেলা পরিচালনা করেছেন। জার্মানিতে হওয়া একটি চারজাতি অনূধ্ব-২১ টুর্নামেন্টেও বাঁশি বাজিয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার।

সব সংবাদ

আইচি-নাগোয়া এশিয়ান গেমসে ২৬০ সদস্যের দল বাংলাদেশের কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল সমাপ্ত চীনের কাছে লড়াকু হার বাংলাদেশের মেসির সম্মানে এক মিনিট করতালি এশিয়ান গেমসে বাংলাদেশের অধিনায়ক লিটন র‌্যাংকিংয়ে উন্নতি মারুফা-সোবহানার আন্তর্জাতিক ফুটবল থেকে মেসির অবসরের ঘোষণা মকির ঠান্ডা আবহাওয়া টিম বাংলাদেশকে ভাবিয়ে তুলছে ওয়াকারের রেকর্ড ভাঙ্গলেন আব্বাস মেসির ৪ গোলে জয়খরা কাটাল মায়ামি যুব হকির সামনে আবারও বড় মঞ্চে যাবার সুযোগ আবাসন সংকটে এশিয়ান গেমস টিটিতে প্রতিদিনের বাংলাদেশের একের পর এক সাফল্য বাংলাদেশ-ভারত সিরিজের নতুন সময় চায় বিসিবি জয়ে রদ্রির অভিষেক রাঙাল বার্সেলোনা চীনের পথে ৫৪ বাংলাদেশি হকি খেলোয়াড় অপরাজিত চ্যাম্পিয়ন মোরসালিন জার্মানিতে বর্ষসেরা খেলোয়াড় কেন কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল শুরু জাতীয় কাবাডি দলকে ফর্টিজের উপহার এশিয়ান গেমসের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিএসজির হার, উল্লাসে লেন্স বাংলাদেশের কাছে হার, ল্যাঙ্গার-জনসনের চোখে ‘হতাশাজনক ও লজ্জার’ নারায়ণগঞ্জে খালেদা জিয়া গোল্ডকাপ দাবার ঘোষণা নতুন কমিটিকে স্বর্ণপদক উপহার দিলেন সুইমার রাফি বিশ্বকাপজয়ী তোরেসের নতুন ঠিকানা পিএসজি তৃতীয় দিন শেষে এগিয়ে বাংলাদেশ স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add