for Add

বেটিং অ্যাপকাণ্ডে সাকিবের বোনের নাম, যা বলছে বিসিবি

বেটিং অ্যাপের সঙ্গে জড়িয়ে বেশ কয়েকবারই বিতর্কের মুখে পড়েন সাকিব আল হাসান। এবার বেটিং সাইটের সঙ্গে তার বোন জান্নাতুল হাসানের নাম উঠে এসেছে।-আরটিভি নিউজ

জানা গেছে, আলোচিত বেটিং অ্যাপকাণ্ডে ভারতজুড়ে তোলপাড় চলছে। ইতোমধ্যেই ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাপটিতে বিনিয়োগের অভিযোগ উঠেছে। দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তে বাংলাদেশি ক্রিকেটার সাকিবের বোন জান্নাতুল হাসানের নামও এসেছে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনের ভাষ্য, আজকে সকালেই খবরটি দেখলাম। এখনই আমরা এটি নিয়ে মন্তব্য করতে চাই না। সাকিবের সঙ্গে এ প্রসঙ্গে কোনো কথা হয়নি।

এদিকে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের মন্তব্য, এ বিষয়ে আমার কোনো ধারণা নেই।

অন্যদিকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান গণমাধ্যমে জানিয়েছেন, আমরা ক্রিকেটার সাকিবের বোন বা এই সংক্রান্ত বেটিং অ্যাপ নিয়ে কাজ করছি না।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) হারুন অর রশিদের দাবি, তাদের কাছে এই ব্যাপারে কোনো তথ্য নেই।

এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের অনলাইন ও আজতাক’র প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

জানা গেছে, এই অ্যাপকাণ্ডের তদন্তে ইতোমধ্যে ব্যবসায়ী গিরিশ তালরেজা ও সুরুজ চোখানিকে গ্রেপ্তার করা হয়েছে।

ইডির সূত্রে প্রতিবেদনে বলা হয়, 11wicket.com নামক বেটিং অ্যাপে সুরুজ চোখানি বাংলাদেশে বিনিয়োগ করেন। তিনিই সাকিবের বোনের নাম প্রকাশ্যে এনেছেন। সুরুজের দাবি, সেই বিনিয়োগে টাইগার অলরাউন্ডারের বোন জান্নাতুল হাসানেরই বড় অংশীদারিত্ব ছিল।

এর আগে, গত বছরে মহাদেব বেটিং অ্যাপে (অনলাইন গেমিং প্ল্যাটফর্ম) বিপুল আর্থিক দুর্নীতির খোঁজ পায় ইডি। সেই ঘটনায় উঠে আসে ভারতের অনেক রথী-মহারথীর নাম।

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে না জানানোয় এক বছরের জন্য ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। এরপর বেটিং কোম্পানির সঙ্গে যুক্ত হয়ে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তবে নানান আলোচনা-সমালোচনার পর সেখান থেকে সরে এসেছিলেন টাইগার পোস্টারবয়।

সব সংবাদ

স্পেন নাকি আর্জেন্টিনা? জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ সাউথ এশিয়ান কারাতে দলগতভাবে বাংলাদেশ তৃতীয় ওমানে ইতিহাস গড়ে দেশে ফিরলো নারী হকি দল ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add