for Add

রোনালদোর পর মেসির ৫০০

কী নেই লিওনেল মেসির? ব্যালন ডি’অর, কোপা আমেরিকা, বিশ্বকাপ সবাই তো আছে আর্জেন্টাইন ফুটবল জাদুকরের। তবু আরও চাই। আর যদি না চাইবেন, তবে কেন একের পর এক চোখ ধাঁধানো প্রদর্শনী দেখিয়ে যাচ্ছেন তিনি?

সর্বশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে (এমএলএস) নিজের দল ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেছেন মেসি। প্রতিপক্ষ নগরপ্রতিদ্বন্দ্বী অরলান্ডো সিটি।

মেসি সংখ্যার হিসেবে দুই গোল করেছেন ঠিকই। কিন্তু প্রতিটি গোলেই ছিল তার অবদান। এদিন মিয়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো গোলের দেখা পেয়েছেন বার্সেলোনায় মেসির ৬ বছরের সতীর্থ লুইস সুয়ারেজ। তিনিও করেছেন জোড়া গোল।

দুই প্রধান তারকার জোড়া গোলের দিনে দল জিতেছে ৫-০ গোলে।

দলকে বড় ব্যবধানে জেতানোর দিনে দারুণ এক মাইলফলক স্পর্শ করে ফেলেছেন মেসি। ক্লাব ক্যারিয়ারে নিজের ৫০০তম গোলটি এই ম্যাচেই পেয়েছেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে মেসিকে খেলতে হয়েছে ৫৮৭ ম্যাচ।

মেসির আগে গত বছর এই মাইলফলক স্পর্শ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে রোনালদো থেকে ৬৭ ম্যাচ কম খেলে ৫০০ গোলের ক্লাবে নাম লিখিয়েছেন মেসি।

২০০৪ সালে লা লিগায় বার্সেলোনার হয়ে ক্লাব ক্যারিয়ারের যাত্রা শুরু করেছিলেন মেসি। ২০২১ সালে সেই ক্লাব ছাড়ার আগে ১৭ বছরের ক্যারিয়ারে ৫২০ ম্যাচ খেলে ৪৭৪ গোল করেছেন তিনি।

২০২১ সালে ফরাসী লিগ আঁ-তে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দেন মেসি। সেখানে ২ বছরের ক্যারিয়ারে ৫৮ ম্যাচ খেলে করেন ২২ গোল।

এরপর ২০২৩ সালে ইউরোপ ছেড়ে যুক্তরাষ্ট্রের চলে আসেন মেসি। সেখানে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন মেসি। বর্তমানে মিয়ামির হয়েই খেলছেন এই তারকা ফুটবলার। মিয়ামির হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে করেছেন ৪ গোল।

আর ক্লাব ও নিজের জাতীয় দল আর্জেন্টিনার খেলা- সবমিলিয়ে মেসির গোলসংখ্যা ৮২৪টি।

সব সংবাদ

ব্রাজিলের বিশ্বকাপ দলে নেইমার, জল্পনার অবসান জমকালোভাবে ৯০ বছর পূর্তি উৎসব করবে মোহামেডান ইতিহাস গড়ার অপেক্ষায় রোনালদো! রাজশাহীতে বিকেএসপি কাপ বক্সিং চ্যাম্পিয়নশিপ শুরু কুল-বিএসপিএ অ্যাওয়ার্ড: সংক্ষিপ্ত তালিকায় হামজা, ঋতুপর্ণা ও আমিরুল বসুন্ধরা কিংসের ষষ্ঠ শিরোপা জয় বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো স্বাধীনতা দিবস রোলার স্কেটিং টুর্নামেন্ট প্রথম প্যারা স্পোর্টস কার্নিভাল শুরু এক যুগ পর প্রথম বিভাগ ব্যাডমিন্টন লিগ শুরু স্বাধীনতা দিবস রোলার স্কেটিং কাল শুরু কিউট-ডিআরইউ টিটিতে রাকিব চ্যাম্পিয়ন স্টোকস-রুটদের ফিল্ডিং কোচ নারী দলের সারাহ বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর কেইন কিউট-ডিআরইউ অ্যাথলেটিকসে বাতেন প্রথম ইসলামী বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক দাবায় যদুনাথ চ্যাম্পিয়ন জুনিয়র টেনিস টুর্নামেন্ট কাল থেকে শুরু বিশ্বকাপে বয়স্ক কোচের রেকর্ড গড়তে যাচ্ছেন ডিক কিংস অ্যারেনায় ফাইনাল খেলবে না মোহামেডান! কিউট-ডিআরইউ দাবায় মোরসালিন চ্যাম্পিয়ন ব্রাদার্সকে হারিয়ে ফাইনালে মোহামেডান নেইমারকে নিয়েই বিশ্বকাপে ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড আর্জেন্টিনার ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারালো বাংলাদেশ শিরোপার আশা বাঁচিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি ৩৮৬ রানে অলআউট পাকিস্তান; ২৭ রানের লিড বাংলাদেশের পুনরায় বিএসপিএ সভাপতি রেজওয়ান, সাধারণ সম্পাদক আনন্দ শান্ত-মুমিনুলদের ব্যাটে প্রথম দিন বাংলাদেশের রোনালদোর আরেকটি বড় কীর্তি প্রচার বিমুখ এক ক্রীড়া অন্তপ্রাণ সংগঠক নতুন সভাপতি পাচ্ছে ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা এমসিসি সাফের হ্যাটট্রিক মিশনে থাইল্যান্ডের পথে আফঈদারা নিউজিল্যান্ড টেস্ট দলে ফক্সক্রফট বায়ার্নকে বিদায় করে ফাইনালে পিএসজি আগামী বছর থেকে শিক্ষাক্ষেত্রে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী পাকিস্তানের বিপক্ষে টেস্টের আগে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী সিমন্স ই-স্পোর্টসের বিশ্বমঞ্চে বাংলাদেশ বাংলাদেশ সিরিজের আগে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন দীপ্ত টেলিভিশন মোহামেডানকে বাফুফের অবাক করা চিঠি তাইপেকে হারিয়ে সেমিতে নারী কাবাডি দল ঐতিহাসিক জয় নারী হকি দলের আচরণবিধি লঙ্ঘনে শাস্তি পেলেন নাহিদা ও শারমিন ব্রাজিলের বিশ্বকাপ জয়ের এটাই সঠিক সময় : কাফু সিরিজ নির্ধারণী ম্যাচে আজ ওয়ানডেতে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি সানিয়ায় এশিয়ান বিচ গেমস শুরু বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে পৌনে তিনশ আবেদন চ্যাম্পিয়ন বাংলাদেশের গ্রুপে স্বাগতিক ভারত ১১৪ বছর পর বিপর্যয়ে চেলসি ক্রীড়া উন্নয়নে বাংলাদেশ-চীন পথনকশা তৈরি করবে

For add

For add

গুরুত্বপূর্ণ কিছু লিংক

For add

For add

for Add